পরনে লাল শাড়ি, কপালে রাঙা সিঁদুরের টিপ, সিঁথি ভর্তি সিঁদুর, হাতে শাখা-পলা-চুড়, মাথায় কনের টোপর… চোখে মুখে নববধূর মতো লজ্জা মিশে রয়েছে। ভাব এমন যেন লজ্জা পাচ্ছেন ‘কনে’ শ্রাবন্তী। কিন্তু অভিনেত্রীর হঠাৎ এমন সাজ কেন? আবার বিয়ে করলেন শ্রাবন্তী? চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী!
শুক্রবার নিজের ইনস্টাগ্রাম এবং ফেসবুকে এমন ছবি পোস্ট করছিলেন শ্রাবন্তী। কিন্তু এরপর যা ঘটল! ছবি পোস্ট হতে না হতেই ট্রোলের মুখে পড়লেন অভিনেত্রী। কিন্তু তাতে আমল দেননি অভিনেত্রী। জল ঢেলেছেন ট্রোলারদের নোংরা কমেন্টে।
নুসরতের পর টলিউডে এবার বহু চর্চিত মুখ শ্রাবন্তী চ্যাটার্জি। সিনেমার জগত বা নিজেদের কেরিয়ারের কারণে নয়, তাঁরা চর্চিত তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে। সম্প্রতি, স্যোশাল দুনিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে দুই নায়িকাকে একসঙ্গে পার্টি করতে দেখা গেছে। একদিকে যখন নুসরত নিজের বিয়েকে ‘অবৈধ’ ঘোষণা করেছেন, তখন অপরদিকে সবাইকে চমকে দিয়ে বিয়ের সাজে ধরা দিলেন শ্রাবন্তী।
এদিন কনের লুকে সেজেগুজে পোস্ট করেছেন ছবি। হ্যাশট্যাগে লিখেছেন ব্রাইডাল শুট। ছবির ক্যাপশনে সেসব কথা স্পষ্ট জানালেও নেটিজনরা তাঁকে কু-মন্তব্যে বিঁধতে ছাড়েননি। কেউ লিখেছেন, শত স্বামীর স্ত্রী হও সোনা, শত শত সংসারে আগুন লাগাও এই কামনা করি, আবার কেউ লিখেছেন, এখন নুসরত দিদি বিয়ে ভাঙতে ব্যস্ত আর ইনি তিনবার বউ সাজার পরও আবার শখ করে সেজেছেন, কী যে হচ্ছে!
শ্রাবন্তীর তৃতীয় বারের বিয়ে ভাঙতে বসেছে। কিন্তু বিচ্ছেদের মুখে এসেও সব তিক্ততা ভুলে আবার শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গে সংসার করতে চান তাঁর তৃতীয় স্বামী রোশান সিংহ। সোমবার আদালতে এমনটাই জানিয়েছিলেন শ্রাবন্তীর স্বামী। কিন্তু নিজের সিদ্ধান্তে স্থির অভিনেত্রী। রোশনের সঙ্গে তিনি যে আর থাকতে চান না, পরোক্ষে তা বুঝিয়ে দিয়েছেন শ্রাবন্তী।




