সামনেই বড়দিন আর তাই নিজের কাছের বন্ধুদের সাথে সময় কাটাতে বেশ ব্যস্ত টলি অভিনেত্রী শ্রাবন্তী। বেশ কয়েক মাস ধরেই নিজের বর্তমান স্বামী রোশনের সাথে বিবাহ বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন শোনা গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। অবশ্য সেই নিয়ে অভিনেত্রী নিজে সরাসরি কোনও কথা না বললেও তার কাজে প্রকাশ পেয়েছে অনেক কিছুই। এর আগেও এই নায়িকার দু বার বিয়ে হয়েছে কিন্তু সেই বিয়েও সুখের হয়নি কিন্তু তার কদিন বাদের ফের রোশনের সাথে গাঁটছড়া বেঁধেছিলেন শ্রাবন্তী। এখন সেটাও কিনা ডোবার মুখে।
আর এই নিয়ে নেট পাড়ায় প্রতিদিনই নানা খবর শোনা যায়। এসবের মাঝে এবার সেই ছবি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বেশ কিছু ছবি শেয়ার করলেন অভিনেত্রী শ্রাবন্তী। যেখানে তিনি ক্যপশানে লিখেছেন, “যে আত্মারা আমাকে আরো উঁচু করে তোলেন”। য়ার এই ছবি সামঞে আসতে আরো একবার জোর কথা শুরু হয়েছে। কিন্তু কুছ পরোয়া নেই নায়িকার। এমনকি বেশ কিছুদিন আগেই নিজের ইন্সটা হ্যান্ডেল থেকে রোশনের ছবিও ডিলিট করেন শ্রাবন্তী।
আর ইনস্টাগ্রামের পোস্ট থেকে এই ছবি ডিলিট হওয়ার পর থেকেই জল্পনা ক্রমশ আরো বাড়ছে। এমনকি এর মাঝেই ইনস্টাগ্রামে একটি নতুন ভিডিও শেয়ার করে তোলপাড় করেছেন অভিনেত্রী শ্রাবন্তী। ভিডিওতে শ্রাবন্তী বলেছেন, “মাস্ক পড়লে সত্যিই চেনা যায় না, চেনা মানুষ যখন তাকিয়ে হাসে, তখন না চিনতে পেরে অনেকসময়েই মুখ ঘুরিয়ে নিই আমরা। কিন্তু মাস্ক ছাড়া বেরানো আরও খারাপ। করোনা থেকে বাঁচতে প্রত্যেককেই মাস্ক পরতেই হবে”।




