Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
18 July 2026

ঠিক যেন মোমের পুতুল, গোলাপি পোশাকে কোথায় চললেন নোরা ফাতেহি??

দূর থেকে দেখে মনে হচ্ছে যেন একটা আস্ত মোমের পুতুল কিন্তু ক্যামেরা এগোতেই বোঝা গেল এতো বলিউডের খ্যাতনামা নৃত্য

ঠিক যেন মোমের পুতুল, গোলাপি পোশাকে কোথায় চললেন নোরা ফাতেহি??

দূর থেকে দেখে মনে হচ্ছে যেন একটা আস্ত মোমের পুতুল কিন্তু ক্যামেরা এগোতেই বোঝা গেল এতো বলিউডের খ্যাতনামা নৃত্য শিল্পী নোরা ফাতেহি। সম্প্রতি নিজের ইন্সটা হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন নোরা । যেখানে একটি সুন্দর গোলাপি পোশাক আর খোলা চুলে নেটিজেনদের নজর কেড়েছেন এই শিল্পী।

দেখা গিয়েছে সেজেগুজে হেটে হেটে নোরা একটি গাড়িতে উঠছেন অবশ্য তিনি কোথায় গিয়েছেন তা জানা যায়নি। নাচের পাশাপাশি নোরা বর্তমানে বহু সিনেমায়ও জমিয়ে অভিনয় করছেন। সম্প্রতি বাতলা হাউজ এবং স্ট্রিট ডান্সার ছবিতে বেশ দাপিয়ে অভিনয় করেছেন নোরা। আর নাচ নিয়ে তো নতুন করে আর কিছুই বলার নেই। তার নাচ দেখে মন ভোলেনা এমন পুরুষ মেলা ভার। ইতিমধ্যেই বলিউডে একগুচ্ছ আইটেম ডান্স দিয়ে নোরা বুঝিয়ে দিয়েছেন তিনি নাচে কতটা পারদর্শী।

আরও পড়ুন: কেক কেটে জন্মদিন ধুমধাম করে পালন করেলন ‘বকুল কথা’ খ্যাত অভিনেত্রী উষসী রায়! অনুগামীদের শুভেচ্ছা বার্তায় ভরলো সোশ্যাল মিডিয়া

দিলবর দিলবর থেকে শুরু করে কামারিয়া, সাকি সাকি, নাচ মেরি, গরমি একাধিক গানে নোরার নাচ আমাদের প্রতি মুহূর্ত নাচিয়ে তোলে। ছবি নাচের পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব। মাঝে মধ্যেই তিনি নিজের নাচের ভিডিও এবং সুন্দর সুন্দর ছবিও আপলোড করে থাকেন। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে নোরার অন্যতম মিউজিক অ্যালবাম যেখানে গান গেয়েছেন গুরু রানধাওয়া। ভিডিওতে দুজনকেই সমান তালে তাল মেলাতে দেখা গিয়েছে। আর নোরা তো সর্বদাই দোদুল্যমান।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment