Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
17 June 2026

নতুন প্রেমিককে জড়িয়ে ধরে ছবি ছাড়লেন শ্রাবন্তী, মুহূর্তেই ভাইরাল সেই ছবি

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের কপালে হয়তো সংসার সুখ লেখা নেই। একাধিকবার বিয়ের পিঁড়িতে বসেও সম্পর্কের

নতুন প্রেমিককে জড়িয়ে ধরে ছবি ছাড়লেন শ্রাবন্তী, মুহূর্তেই ভাইরাল সেই ছবি

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের কপালে হয়তো সংসার সুখ লেখা নেই। একাধিকবার বিয়ের পিঁড়িতে বসেও সম্পর্কের টানাপোড়েনের জন্য ভেঙে যায় বিয়ে। তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেও সম্পর্ক ভাঙনের দরিয়ায় পড়েছেন অভিনেত্রী। তবে অভিনেত্রীর মনোবল এতটাও ঠুনকো নয়। ব্যক্তিগত এবং পেশাগত জীবন দুটি সামলে নিয়েছেন তিনি।

শ্রাবন্তীর তৃতীয় বিয়ে ভাঙ্গনের খবর শোনা যাচ্ছিল পুজোর পর থেকেই। তাঁর তৃতীয় স্বামী রোশন মিডিয়ার কাছে স্বীকার করেছেন, দুর্গা পুজোর আগে থেকেই আলাদা আলাদা থাকছেন তাঁরা। প্রথমে একথা স্বীকার না করলেও পরে অবশ্য মেনে নেন শ্রাবন্তীও। এমনকী দুজনের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে দুজনেই ডিলিট করে দিয়েছে নিজেদের সব ছবি। তারপরে দুজনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় রীতিমত চলে ঠান্ডা লড়াই। আর তাঁর জীবনে নিন্দুকের অভাব নেই। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটবাসীদের রয়েছে নানান মন্তব্য। তবু নিজেকে সামলে নিয়েছেন অভিনেত্রী। জীবনের এই কঠিন সময়ে পাশে পেয়েছিলেন একজনকেই।

আরও পড়ুন: কুয়োর মধ্যে আটকে আছে বিশালাকার পাইথন, নিজের প্রান হাতে নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সাপটির প্রাণ বাঁচালেন সহৃদয় ব্যক্তি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন অভিনেত্রী। একটি গোলাপি রঙের টেডি বিয়ার নিয়ে ছবি পোস্ট করলেন অভিনেত্রী। টেডি বিয়ার টিকে একেবারে প্রেমিকের মতো জড়িয়ে ধরে রয়েছেন অভিনেত্রী। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে সেই ছবি। ছবির নীচে ক্যাপশনের লেখেন, “আমি ও আমার টেডি”। ঠিক যেভাবে ছোটবেলায় পুতুলের বিয়ে হয়, সেইভাবেই শ্রাবন্তীর সংসারও হলো পুতুলের ঘর, অতি সহজেই ভেঙে যায় তা। প্রসঙ্গত, আগামী বছরের এপ্রিল মাসে চার হাত এক করেছিলেন শ্রাবন্তী ও রোশন। এ বছরে তাদের প্রথম বিবাহ বার্ষিকী পালন করার প্ল্যান করা হয়েছিল তবে করোনা কারণে ভেস্তে যায় সেইসব প্ল্যান।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment