Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
10 July 2026

BJP ছেড়ে CPIM-এ যোগ দিচ্ছেন শ্রাবন্তী? লাল শাড়ি পরা ছবি দিতেই ‘কমরেড লাল সেলাম!’ কুমন্তব্যের বন্যা টলিউড অভিনেত্রীর ছবিতে

BJP ছেড়ে CPIM-এ যোগ দিচ্ছেন শ্রাবন্তী? লাল শাড়ি পরা ছবি দিতেই ‘কমরেড লাল সেলাম!’ কুমন্তব্যের বন্যা টলিউড অভিনেত্রীর ছবিতে

বর্তমানে টলিউডের অন্যতম জনপ্রিয় এবং চর্চিত অভিনেত্রী হলেন শ্রাবন্তী চক্রবর্তী। অভিনেত্রীর ব্যাক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। এই মুহূর্তে শ্রাবন্তী চট্টোপাধ্যায় তার তৃতীয় স্বামী রোশন সিং এর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা নিয়ে জড়িয়ে রয়েছেন।

স্বামী রোশন সিং কে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি আর এক ছাদের তলায় কিছুতেই থাকতে পারবেন না। বিবাহবিচ্ছেদের পরে স্বামী রোশন সিং এর থেকে তিনি খোরপোষের টাকাও দাবি করেছেন। অন্যদিকে তার চতুর্থ প্রেমিক অভিরুপ নাগ চৌধুরীকে নিয়ে জল্পনা-কল্পনা তৈরি হয় ইন্ডাস্ট্রিতে, শোনা গিয়েছে নতুন প্রেমিকের সঙ্গে নাকি ভ্রমণেও বেরিয়েছিলেন শ্রাবন্তী।

সম্প্রতি আরও একটি ছবি পোস্ট করে নেটিজেনদের সমালোচনার সম্মুখীন হলেন অভিনেত্রী। ছবিটিতে শ্রাবন্তীকে লাল রঙের একটি সুন্দর শিফন শাড়ি পড়ে পাহাড়ি রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। এই ছবিতেই নেটিজেনদের একাধিক কমেন্ট জমা হয়েছে, তবে একটিমাত্র কমেন্ট ঘিরে তৈরি হয়েছে সমালোচনা। অভিনেত্রী ছবিতে একজন নেটিজেন কমেন্ট করেছেন ‘লাল সেলাম কমরেড’ আর এই কমেন্ট ঘিরেই তৈরি হয়েছে বিভিন্ন সমালোচনা। তবে কি এবারে বিজেপি ছেড়ে সিপিআইএমের দলের নাম লেখাতে চলেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়?

আরও পড়ুন: সুশান্তের বাবার স্থগিতাদেশের আবেদন খারিজ করে, সুশান্তের জীবনী নিয়ে ছবি মুক্তির ছাড়পত্র দিল্লি হাইকোর্টের

মাঝে মধ্যেই তিনি সমালোচনার সম্মুখীন হন। তবে এবারে রাজনৈতিক এই কমেন্ট দেখে অনেকের মনেই অনেক প্রশ্ন জেগেছে। তবে শ্রাবন্তী এই সমস্ত সমালোচনার কোন জবাব দেননি। এমনিতেই তিনি এই সমস্ত সমালোচনা মন্তব্যের অভ্যস্ত হয়ে উঠেছেন।

আরও পড়ুন: বিগ বসে প্রতিযোগী হচ্ছেন রিয়া চক্রবর্তী! জানেন, কেন এই রিয়্যালিটি শোতে ডাক পেলেন বিতর্কিত অভিনেতা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment