Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
28 June 2026

‘ফুলশয্যার রাতে শ্বশুরমশাইয়ের ঘরে ঢুকে সিগারেট চুরি করেছিলাম’! অবশেষে সিগারেটের নেশা ছাড়ার কথা ভাবছেন সুপারহিট অভিনেত্রী শ্রীলেখা মিত্র

‘ফুলশয্যার রাতে শ্বশুরমশাইয়ের ঘরে ঢুকে সিগারেট চুরি করেছিলাম’! অবশেষে সিগারেটের নেশা ছাড়ার কথা ভাবছেন সুপারহিট অভিনেত্রী শ্রীলেখা মিত্র

টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে যারা মেশেন তারা সকলেই তাঁর ধূমপানের নেশার কথা জানেন। অভিনেত্রী নিজেও কখনো অনুগামীদের কাছ থেকে তা লুকিয়ে রাখার চেষ্টা করেননি। তবে এবার সোশ্যাল মিডিয়া পোষ্টের মাধ্যমে শ্রীলেখা জানালেন বেগতিক দেখে ধূমপানের নেশা ছাড়ার পথে হাঁটতে চলেছেন তিনি।

অভিনেত্রী জানিয়েছেন নবম-দশম শ্রেণীতে পড়ার সময় থেকেই এই অভ্যাস হয়েছিল তার। বাবার সিগারেটের প্যাকেট থেকে চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন তিনি। কারণ ছাইদানির বদলে সিগারেটের ছাই ফেলেছিলেন তিনি ফুলদানিতে। ফলে বাবা সন্তোষ মিত্র খুব সহজেই বুঝে গিয়েছিলেন মেয়ের কান্ড। যে কারণে বকুনির পাশাপাশি বেশ কয়েকবার মারও খেতে হয়েছে অভিনেত্রীকে।

এদিন অভিনেত্রী জানিয়েছেন বেশ কিছুদিন ধরেই বুকে চাপ ব্যথা অনুভব হচ্ছে তার। তিনি জানেন চিকিৎসকের কাছে গেলেই তার ধূমপান ছাড়ার প্রসঙ্গ উঠবে প্রথমে। তাই চিকিৎসকের কাছে যাওয়ার আগেই সেই কাজটি করে ফেলতে চান অভিনেত্রী নিজেই। তবে ধূমপানে সঙ্গে তাঁর কত স্মৃতি জড়িয়ে আছে সে কথা জানাতে ভোলেননি শ্রীলেখা।

আরও পড়ুন: জোর গুঞ্জন টি টাউনে, আগামী বছরই মালা বদল করতে চলেছে অঙ্কুশ-ঐন্দ্রিলা!

জানিয়েছেন একবার শুটিং সেটের বাইরে দাঁড়িয়ে তাকে ধুমপান করতে দেখে বেজায় বকুনি দিয়েছিলেন তার বাবা। কিন্তু পরে আবার তার থেকেই সিগারেট চুরি করে খেতেন অভিনেত্রীর বাবা। পাশাপাশি ফুলশয্যার রাতে প্রাক্তন স্বামীর সহযোগিতায় শ্বশুরমশাইয়ের ঘর থেকে সিগারেট চুরি করতে ঢুকেছিলেন অভিনেত্রী। তবে এখন শরীরের কাছে হার মানতে বাধ্য হচ্ছেন শ্রীলেখা মিত্র।

আরও পড়ুন: প্রেসিডেন্সির মেধাবী পড়ুয়া কলেজের প্রফেসর হতে চাওয়া মেয়েটাই আজ বাংলার অন্যতম সেরা খলনায়িকা! অভিনেত্রী সংঘমিত্রা ব্যানার্জির জীবন সিনেমার গল্প কেও হার মানাবে

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment