Gold ₹145,050/10g
Silver ₹242.81/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
12 July 2026

বুর্জ খলিফা, বিধাননগরে দাঁড়াবে না কোনও ট্রেন, বাতিল নাইট স্পেশ্যাল লোকাল

বুর্জ খলিফা, বিধাননগরে দাঁড়াবে না কোনও ট্রেন, বাতিল নাইট স্পেশ্যাল লোকাল

একদিকে পুজোর মরশুমে বেড়েই চলেছে কোভিড সংক্রমিতের সংখ্যা, অন্যদিকে বুর্জ খলিফার ভিড় আটকাতে বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেল। রাজ্যের সঙ্গে আলোচনা করে পূর্ব রেল জানিয়ে দিল, বিধাননগর রোড স্টেশনে দাঁড়াবে না কোনও স্পেশাল ট্রেন। নবমীর দিন থেকে দশমীর ভোর ৪টে পর্যন্ত এই নির্দেশিকা বহাল থাকবে।

অতিরিক্ত যাত্রীচাপ ঠেকাতে এবং কোভিড নিয়ন্ত্রণ করতে শিয়ালদা শাখার নবমী-দশমী স্পেশ্যাল নাইট লোকালও বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, এই বছর বুর্জ খলিফার আদলে তৈরী হয়েছিল শ্রীভূমির মণ্ডপ। মহালয়ার পর থেকে এই মণ্ডপ দেখতে জনপ্লাবন দেখা যায়। বুর্জ খলিফার লেজার রশ্মিযে পাইলটদের অসুবিধা হচ্ছে বলে এটিসিতে অভিযোগ দায়ের করা হয়। অষ্টমী শেষে মধ্যরাতে একটি সাংবাদিক বৈঠক করে পুজোর প্রধান উদ্যোক্তা তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসু মণ্ডপ দর্শন বন্ধের কথা ঘোষণা করেন। তারপরেও বৃহস্পতিবার সকালে অনেকেই বুর্জ খলিফা দেখতে উল্টোডাঙা থেকে অটোয় ওঠেন। এরপর ট্রেন বন্ধ করে দেওয়ার ঘোষণা করা হয়।

আরও পড়ুন: পিছিয়ে প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়, জঙ্গিপুরে এগিয়ে তৃণমূলের খলিলুর রহমান

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal