Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
18 July 2026

রোহনের সঙ্গে প্রথম সিনেমা ফ্লপ হবার পরেই মন ফাগুন দিয়ে ছোটপর্দায় পা রাখেন সৃজলা গুহ!

রোহনের সঙ্গে প্রথম সিনেমা  ফ্লপ হবার পরেই মন ফাগুন দিয়ে ছোটপর্দায় পা রাখেন সৃজলা গুহ!

সদ্য শেষ হয়েছে মন ফাগুন ধারাবাহিক। তবে এই ধারাবাহিকটি শেষ হলেও অভিনেতা অভিনেত্রীদের আজও মনে রেখেছে দর্শকরা। তার মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী সৃজলা গুহ। বর্তমানকালছ বাংলা টেলিভিশনের দুনিয়ায় যথেষ্ট পরিচিত লাভ করেছেন এই নায়িকা। কিন্তু এই অভিনেত্রীর এটা কিন্তু প্রথম অভিনয় নয়। এর আগেও নায়িকা কাজ করেছেন সেটা কি জানতেন?

সৃজলা নামে এই অভিনেত্রী পুরোপুরি বাঙালি নন। বাবা বাঙালি হলেও মা পার্শি। কিন্তু এই অভিনেত্রী মনে করেন যে তিনি মনেপ্রাণে পুরোটাই বাঙালি। বাংলা ধারাবাহিকের মধ্যে মন ফাগুন সিরিয়ালে তিনি প্রথম অভিনয় করেন। কিন্তু এর আগে অভিনেত্রী মডেল হিসেবেও কাজ করেছেন। বিগত পাঁচ বছর ধরে তিনি বাণিজ্য নগরী মুম্বাইয়ে মডেল ছিলেন। বাংলা ধারাবাহিকে কাজের সূত্রে তিনি কলকাতায় আসেন।

আর কাজের মাধ্যমে অভিনেতা রোহনের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়। এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজ মুখে জানিয়েছিলেন যে রোহন তার খুব ভালো বন্ধু। বহু বছরের চেনা তাঁর। আর আস্তে আস্তে চেনা থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। তবে এখন রোহনের সঙ্গে অভিনেত্রী সৃজলার সম্পর্ক আর নেই। এই রোহানের সঙ্গে অভিনেত্রী প্রথম অভিনয়টি করেন। সালটা ছিল ২০১৫। সেটি কোনো বাংলা ধারাবাহিক নয়। ছিল সিনেমা। নাম তার জামাই বরণ।

আরও পড়ুন: খোলা মঞ্চে ‘ও আন্তাভা’ গেয়ে আসর জমালেন ‘দেশের মাটি’ খ্যাত অভিনেত্রী রুকমা রায়! ভাইরাল তার অসাধারণ গানের পারফরম্যান্স, মাম্পির মাচা পারফরমেন্স ভাইরাল

সাম্প্রতিককালে সেই সিনেমার একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেখানে সৃজলাকে রোহনের সঙ্গে অভিনয় করতে দেখা গেছে। সিনেমার ঘটনাটি বেশ মজার হলেও সেই সিনেমা থেকে অভিনেত্রী কিন্তু খুব একটা পরিচিতি লাভ করতে পারেনি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment