Gold ₹146,850/10g
Silver ₹245.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 25°C
24 July 2026

এসএসসি নিয়ে ফের জটিলতা, আবার মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

এসএসসি নিয়ে ফের জটিলতা, আবার মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

এসএসসি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে ফের তৈরি হল জটিলতা। নতুন করে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। শিক্ষক নিয়োগের পরীক্ষায় অভিজ্ঞদের অতিরিক্ত ১০ নম্বর দেওয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে। তা নিয়েই মামলা দায়ের হয়েছে। অভিজ্ঞতার নম্বর নিয়ে এবার মামলা দায়ের হলো আদালতে। সরকারি স্কুলের কর্মরত শিক্ষকরা যদি অভিজ্ঞতার জন্য ১০ নম্বর পেতে পারেন, তা হলে সরকার স্বীকৃত বেসরকারি স্কুলের শিক্ষকরা কেন সেই অভিজ্ঞতার জন্য ১০ নম্বর পাবেন না? এই প্রশ্ন তুলে মামলা দায়ের হল হাইকোর্টে।
আগামী ২৮ নভেম্বর বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা। শিক্ষক নিয়োগের পরীক্ষার নতুন বিধিতে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতার জন্যে ১০ নম্বর বরাদ্দ করা হয়েছে। প্রত্যেক বছরের জন্য ২ নম্বর বরাদ্দ রয়েছে। স্বভাবতই যোগ্য চাকরিহারা প্রার্থীরাই এই নম্বর পাচ্ছেন। এর বাইরে লিখিত পরীক্ষায় ৬০ নম্বর, লেকচার ডেমনস্ট্রেশন এর জন্য সর্বোচ্চ ১০ নম্বর এবং ইন্টারভিউয়ের জন্য ১০ নম্বর বরাদ্দ রয়েছে। যোগ্য চাকরিহারা প্রার্থীদের অগ্রাধিকার দিতে অভিজ্ঞতার জন্য ১০ নম্বর বরাদ্দ হয়েছে বলে দাবি করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে। ২০২৫ সালের পরীক্ষায় যোগ্য প্রার্থীদের বাড়তি সুবিধা দেওয়া হবে বলে আগে জানিয়েছিল এসএসসি।
এই পরিপ্রেক্ষিতে ফ্রেশার প্রার্থীদের দাবি, শিক্ষকতার এই অতিরিক্ত নম্বরের জন্যে লিখিত পরীক্ষায় ফুল মার্কস পেয়েও অনেকেই ইন্টারভিউয়ে ডাক পাননি। তাঁদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন: পিএসি-র চেয়ারম্যান পদ ছাড়লেন মুকুল রায়, ই-মেলে অধ্যক্ষকে পাঠালেন পদত্যাগপত্র 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal