Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
8 July 2026

‘একই জায়গায় দাঁড়িয়ে মুটকি হাত-পা নাড়াচ্ছে’! ডান্স বাংলা ডান্সের মঞ্চে ‘চিকনি চামেলী’ গানে নেচে অশ্লীল কটাক্ষের শিকার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী, তুমুল ভাইরাল ভিডিও

‘একই জায়গায় দাঁড়িয়ে মুটকি হাত-পা নাড়াচ্ছে’! ডান্স বাংলা ডান্সের মঞ্চে ‘চিকনি চামেলী’ গানে নেচে অশ্লীল কটাক্ষের শিকার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী, তুমুল ভাইরাল ভিডিও

এই মুহূর্তে টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন শুভশ্রী গাঙ্গুলী। ব্যক্তিগত জীবনকে সময় দেওয়ার জন্য বড় পর্দা থেকে কিছুদিন বিরতি নিলেও ছোট পর্দায় নিয়মিত তাকে দেখতে পাচ্ছেন অভিনেত্রীর অনুগামীরা। জি বাংলার জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্সে’র মঞ্চে বিচারকের ভূমিকায় নিয়মিত দেখতে পাওয়া যায় এই জনপ্রিয় অভিনেত্রীকে।

পাশাপাশি প্রতিযোগীদের সঙ্গে মাঝেমধ্যেই ডান্স পারফর্ম করতেও দেখা যায় অভিনেত্রীকে। কিন্তু এবার তেমনই একটি ডান্স পারফর্ম করে সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষের সম্মুখীন হতে হলো অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে।

প্রসঙ্গত সন্তান ইউভানের জন্ম দেওয়ার পর স্বাভাবিকভাবেই চেহারার পরিবর্তন এসেছে অভিনেত্রীর। কিন্তু তার এই বদলে যাওয়া চেহারাকে মোটেও মানতে পারছেন না নেটিজেনদের অনেকেই। যে কারণে এর আগে আরো একাধিকবার শারীরিক গঠন নিয়ে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে।

আরও পড়ুন: ‘স্বামী’ যশ দাশগুপ্তকে পেয়ে বাকি সবাইকে ভুলছেন অভিনেত্রী নুসরত জাহান! আবারো বিচ্ছেদের জল্পনা অভিনেত্রীর জীবনে

প্রসঙ্গত এদিন যে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেখানে শুভশ্রীকে দেখা গিয়েছে ডান্স বাংলা ডান্সের মঞ্চে ‘চিকনি চামেলি’ গানে ডান্স পারফর্ম করতে। তবে অভিনেত্রী একটি জায়গায় দাঁড়িয়ে পারফর্ম করেছেন গোটা গানটির নাচ।
এরপরেই নেটিজেনদের একটি বড় অংশ কমেন্টের মাধ্যমে জানান ভারী শরীরের কারণেই এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে নাচতে হচ্ছে অভিনেত্রীকে।পাশাপাশি নাচটা মোটেও ভালো হয়নি, এ কথাও বলতে দেখা যায় অনেককেই। তবে গোটা বিষয়টি নিয়ে প্রকাশ্যে এখনো মুখ খোলেননি অভিনেত্রী নিজে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment