Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
25 July 2026

জাভেদ জাফরি কী বললেন বিগ বি-র নাতনি নভ্যা আর মিজানের রিলেশন নিয়ে?

জাভেদ জাফরি কী বললেন বিগ বি-র নাতনি নভ্যা আর মিজানের রিলেশন নিয়ে?

বিগ বি-র নাতনি নভ্যা নভেলি নন্দার সঙ্গে মিজান জাফরি! বলিউড মহলে এ এক নতুন গসিপ। কিন্তু সেই উত্তপ্ত গসিপে জল ঢালল মিজানের পিতা জাভেদ। নভ্যা এবং মিজানের মধ্যে বিশেষ কোনো সম্পর্ক নেই এমনটাই জানালেন জাভেদ জাফরি। ওঁরা একে অপরের ভালো বন্ধু, ছোট থেকে একসঙ্গে বড় হয়েছেন। তাই বিভিন্ন সময় দু’জনকে একসঙ্গে দেখার মানে অন্য কিছু খুঁজতে চাওয়া তা নয় বলে স্পষ্ট জানালো জাভেদ।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে জাভেদ জাফরিকে এই সংক্রান্ত প্রশ্ন করলে তা স্পষ্ট জবাব দেন তিনি। এখানেই চুপ থাকে না, আরো বলেন, নভ্যা যেমন মিজানের বন্ধু, তেমনই সাইফ – কন্যা সারার সঙ্গেও তাঁর ভালো বন্ধুত্ব রয়েছে।

বেশ কয়েক দিন ধরে নেট দুনিয়ায় নভ্যা এবং মিজানকে নিয়ে বেশ কিছুটা গুঞ্জন রটেছে। এই কারণেই পাল্টা মুখ খুললেন জাভেদ জাফরি।

আরও পড়ুন: রাজ্যে মাওবাদী আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি তথ্যচিত্র ‘কোড নেম রেড’ ঝাড়খন্ড ফিল্ম ফেস্টিভালের সেরা পাঁচের লড়াইয়ে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment