Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
2 July 2026

পড়ুয়াদের উচ্চশিক্ষায় সব রকমের সাহায্য করবে রাজ্য; সংবর্ধনা অনুষ্ঠান থেকে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর 

পড়ুয়াদের উচ্চশিক্ষায় সব রকমের সাহায্য করবে রাজ্য; সংবর্ধনা অনুষ্ঠান থেকে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর 

উচ্চশিক্ষায় অর্থ কোনও বাধা হয়ে দাঁড়াবে না। পড়ুয়াদের উচ্চশিক্ষার ক্ষেত্রে রাজ্য সরকারের সব রকমের সাহায্য পাবে তারা। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতীদের সংবর্ধনা অনুষ্ঠান থেকে এমনটাই প্রতিশ্রুতি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, অর্থের অভাবে একজন পড়ুয়ারও উচ্চশিক্ষা আটকে থাকবে না। রাজ্যের কাছ থেকে সব রকমের সাহায্য পাবে।

আরও পড়ুন: কর্মীদের গ্রামে যাওয়ার নির্দেশ, বললেন, তৃণমূল নতুন মোড়কে ঘুরে দাঁড়াবে, বিজেপিকে ইঞ্চিতে-ইঞ্চিতে বুঝে নেওয়ার হুঁশিয়ারি মমতার

এদিন বিশ্ববাংলা মিলন মঞ্চে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতীদের সংবর্ধনা দেয় রাজ্য সরকার। সময়ের আগে এদিন অনুষ্ঠানস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। উপস্থিত পড়ুয়া এবং তাদের অভিভাবকদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন মুখ্যমন্ত্রী। এরপরেই বক্তব্য রাখতে উঠে উচ্চ শিক্ষার খরচের জন্য অভিভাবকদের চিন্তা না করতে বলেন তিনি। এদিন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কথাও বলেন। যার মাধ্যমে পড়ুয়ারা উচ্চ শিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারে। যার গ্যারেন্টার থাকবে রাজ্য সরকার।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal