Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
1 July 2026

মাকে হারিয়ে শোকে পাথর মিঠাই! বউকে বুকে টেনে নিল সিদ্ধার্থ, বিধ্বস্ত স্ত্রীকে বুকে টেনে নিল সিদ্ধার্থ, ভাইরাল প্রোমো

মাকে হারিয়ে শোকে পাথর মিঠাই! বউকে বুকে টেনে নিল সিদ্ধার্থ, বিধ্বস্ত স্ত্রীকে বুকে টেনে নিল সিদ্ধার্থ, ভাইরাল প্রোমো

টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। জি বাংলার পর্দায় সম্প্রচারিত হয় এই ধারাবাহিক। সিরিয়ালপ্রেমী অথচ ‘মিঠাই’ দেখেন না এমন দর্শক আতস কাঁচ দিয়ে খুঁজলেও মেলা ভার। প্রায়ই দর্শকদের মনোরঞ্জন করার জন্য ধারাবাহিকের পর্দায় থাকে নতুন চমক। এবার মাকে হারিয়ে বরকে কাছে পাবে মিঠাই। টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ‘মিঠাই’ ধারাবাহিকের একটি নতুন প্রোমো দেখা গিয়েছে, যা এই মুহূর্তে ভাইরাল নেটদুনিয়ায়। আপাতত আসন্ন এই এপিসোড দেখার অপেক্ষায় রয়েছেন মিঠাই অনুরাগীরা।

নয়া মোড় মিঠাইয়ে। নতুন ভাইরাল হওয়া প্রোমো অনুযায়ী মাকে বরাবরের মতো হারাতে চলেছে মিঠাই। গঙ্গার ঘাটে সে একাই যাবে মায়ের অস্থি বিসর্জন করতে। আর সেখানেই মিঠাইয়ের পাশে থাকতে পৌঁছোবে সিদ্ধার্থও। মাকে হারিয়ে শোকে পাথর হয়ে যাবে মিঠাই। আর তাকে স্বাভাবিক করতেই মিঠাইয়ের পাশে থাকার আশ্বাস দিয়ে সিদ্ধার্থ বুকে টেনে নেবে তাকে। আর সেও তার উচ্ছেবাবুকে জরিয়ে ধরে কাঁদবে অঝোরে। সম্প্রতি ‘মিঠাই’ ধারাবাহিকের সেই প্রোমোই ভাইরাল হয়েছে ধারাবাহিক অনুরাগীদের মাঝে। আপাতত অনুরাগীরা এই এপিসোড দেখার অপেক্ষায় রয়েছেন।

বর্তমানে ধারাবাহিকে দেখানো হয়েছে মিঠাইকে বড়দিনের আলো দেখিয়েছে তার উচ্ছেবাবু। এমনকি তাকে সারপ্রাইজ দেবে বলে তার মা ও ভাইকে জনাই থেকে নিয়ে আসে সিদ্ধার্থ। এরপরে মিঠাইয়ের সাথে তাদেরও কলকাতা ঘুরিয়ে দেখায় সে। দামী রেস্টুরেন্টে খাওয়াতেও নিয়ে যায় সকলকে। এরপরেই জামাইয়ের প্রশংসায় পঞ্চমুখ হয় মিঠাইয়ের মা। সিদ্ধার্থের এই কান্ডে বেজায় খুশি তার দাদাই ও মিঠাই। সকলের সামনে সিদ্ধার্ত স্বীকার করে সে ছোটবেলায় ভেবেছিল বড় হয়ে মাকে অনেক আনন্দ দেবে, কিন্তু সেই সুযোগ তার মা তাকে দেয়নি। তাই মিঠাইয়ের মাকেই সে আনন্দ দিয়েছে তাদের মুখে হাসি দেখার জন্য। আপাতত তোর্সার সাথে অফিসের কাজে ব্যাঙ্গালোর পাড়ি দিয়েছে সিদ্ধার্থ। এরপরে কি হবে তা দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় ‘মিঠাই’ ধারাবাহিকে।

আরও পড়ুন: সুখ-দুঃখের তিন বছর, বিয়ের মুহূর্ত নতুনভাবে শেয়ার করলেন বিরুষ্কা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment