Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
30 June 2026

গোটা রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস, এমন আবহাওয়া চলবে বৃহস্পতিবার পর্যন্ত

গোটা রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস, এমন আবহাওয়া চলবে বৃহস্পতিবার পর্যন্ত

পূর্বাভাস অনুযায়ী বজ্রগর্ভ মেঘ থেকে দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি শুরু হল রবিবার থেকে। সোমবার ঝড়বৃষ্টির মাত্রা বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে।
মঙ্গল ও বুধবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তীব্র ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলি ছাড়াও মুর্শিদাবাদ, নদীয়া, হাওড়া , হুগলি, উত্তর ২৪ পরগনা জেলার জন্য রয়েছে ‘কমলা সতর্কতা’।
উত্তরবঙ্গের পাহাড় ও লাগোয়া এলাকার জন্য সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের ওই অংশে ভারী বৃষ্টির সতর্কতাও থাকছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তার জন্যই শক্তিশালী বজ্রগর্ভ মেঘ সৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, পূর্ব বর্ধমান, হুগলি, মুর্শিদাবাদ সহ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা ও উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার কিছু জায়গায় এমন মেঘ তৈরি হয়।

আরও পড়ুন: মমতার স্বপ্নের প্রকল্প লক্ষীর ভাণ্ডারের জন্য রাজ্যের খরচ বছরে ১৫ হাজার কোটি টাকার বেশি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal