Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
10 July 2026

যাদবপুরকাণ্ডে পুলিশের নজরে আরও কয়েকজন; ৫ জনকে জিজ্ঞাসাবাদ তদন্তকারীদের 

যাদবপুরকাণ্ডে পুলিশের নজরে আরও কয়েকজন; ৫ জনকে জিজ্ঞাসাবাদ তদন্তকারীদের 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় পুলিশের নজরে আরও কয়েক জন পড়ুয়া। সূত্রের খবর, বৃহস্পতিবার মেন হোস্টেলের আরও পাঁচ আবাসিকদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারীরা। এদিন প্রত্যেককে যাদবপুর থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জানা গিয়েছে, ঘটনার দিন ওই পাঁচ আবাসিক কোথায় ছিলেন, সেই রাতে ঠিক কী ঘটেছিল তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা। বাকি ধৃতদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। এছাড়াও সে রাতে পুলিশকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে, ওই ঘটনায় পাঁচ জনের মধ্যে কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যার মধ্যে একজনকে পুলিশকে ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ছাত্র মৃত্যুর ঘটনায় পুলিশের নজরে আরও কয়েকজন আবাসিক রয়েছে বলে খবর।

আরও পড়ুন: শহরে আজ শীতলতম দিন, তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে, শীতের হালকা দাপট বজায় থাকবে

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal