Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
28 June 2026

রাজের জন্মদিনে শুভশ্রী ঠোঁটে ঠোঁটে এঁকে দিল ভালোবাসা মাখানো শুভেচ্ছা

রাজের জন্মদিনে শুভশ্রী ঠোঁটে ঠোঁটে এঁকে দিল ভালোবাসা মাখানো শুভেচ্ছা

গুটি গুটি পায়ে কাটিয়ে ফেলেছে বিবাহ পরবর্তী দুটি বছর। রাজ-শুভশ্রীর কাঁধে এখন নতুন দায়িত্ব। দাম্পত্য জীবনের দায়িত্ব সঙ্গে সন্তানের আদর্শ বাবা-মা হয়ে ওঠার অঙ্গীকার। কিন্তু এত কিছুর দায়ভার এর মধ্যেও ফিকে হয়ে যায়নি রাজ-শুভশ্রীর ভালোবাসা। প্রথম দিনের মতোই সতেজ আর চিরনতুন। ২১ ফেব্রুয়ারি রবিবার রাজের ৪৬ তম জন্মদিন। কাছের মানুষকে তাঁর বিশেষ দিনে স্পেশাল অনুভূতি দিতে আদর ভালোবাসায় ভরিয়ে দিল শুভশ্রী।

মাঝরাত থেকেই চলছে উদোম পার্টি, নাচে-গানে ভরপুর বার্থডে পার্টির মহল। একে একে সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টের ঝড় তুলেছিল তারকা দম্পতি। তারই মধ্যে স্বামী রাজ চক্রবর্তীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে একটি বিশেষ পোস্ট শেয়ার করলেন শুভশ্রী। যেখানে দেখা যাচ্ছে, রাজিব ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসার অভিব্যক্তি প্রকাশ করছে শুভশ্রী। ছবির ক্যাপশনে লিখছেন, “You are my sunshine, my moon, my stars, my galaxy, my hope, my dream, my pain, my happiness, my best friend, my partner in crime, my lover, my husband and the father of my child. I love you like anything man. Wishing you a very happy birthday wish you all the happiness, love, luck and the best.” অর্থাৎ হ্যাঁ, তুমি আমার সূর্যালোক, আমার চাঁদ, তারা, ছায়াপথ, আশা, স্বপ্ন, কষ্ট, আনন্দ, খুশি, আমার প্রিয় বন্ধু, আমার অপরাধের অংশীদার, আমার ভালোবাসা, স্বামী, আমার সন্তানের বাবা। তোমার সবকিছুই আমার ভালো লাগে। তোমার জন্মদিনে অনেক শুভেচ্ছা রইল। তোমার জন্য সমস্ত সুখ ভালোবাসা ভাগ্য ও শুভকামনা রইল।

 

আরও পড়ুন: ‘কোন গান ও তৈরি করেছে যে কুমার শানু মেলোডি কিং হবে?’ গায়ক কুমার শানুকে কটাক্ষ ‘আশিকী’ খ্যাত নদিমের, গায়ক কুমার শানুকে সমালোচনা করলেন সুরকার

রাজের জন্মদিনের পার্টি শনিবার রাত থেকে শুরু হয়েছে রাজ-শুভশ্রীর ফ্ল্যাটে।

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment