Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
17 June 2026

ব্যাকলেস টপে, জিৎ-এর সঙ্গে উত্তাপ ছড়াচ্ছেন শুভশ্রী

গতকাল অর্থাৎ ৩০ নভেম্বর ৪২ তম জন্মদিন পালন করলেন টলিউডের দ্যা হ্যান্ডসাম হাংক জিৎ। তার জন্মদিনে তাকে শুভেচ্ছা

ব্যাকলেস টপে, জিৎ-এর সঙ্গে উত্তাপ ছড়াচ্ছেন শুভশ্রী

গতকাল অর্থাৎ ৩০ নভেম্বর ৪২ তম জন্মদিন পালন করলেন টলিউডের দ্যা হ্যান্ডসাম হাংক জিৎ। তার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানান টলিউডের প্রত্যেকটি নামি মুখ। নিজের সহ অভিনেতার জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করলেন শুভশ্রী। জিৎ ও শুভশ্রী অভিনীত ‘বস’ ছবির একটি লুক শেয়ার করলেন শুভশ্রী।

ছবিটি প্রকাশ্যে আসার সাথে সাথেই নজর কাড়ে নেটিজেনদের। ব্যাকলেস কালো ড্রেস ও একটা কালো শার্ট পরে রয়েছেন দুজনে। তাঁদের এই হট ছবিটি দেখেই নেটবাসীদের গরম লাগছে এই ডিসেম্বর মাসে। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে সেই ছবি। ছবির ক্যাপশনে শুভশ্রী লেখেন, শুভ জন্মদিন আমার সবথেকে প্রিয় কো-স্টার। একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন দুজনে। বস ছবিতে তাঁদের জুটির প্রেমে পড়ে যায় দর্শকেরা। পর্দায় জিৎ ও শুভশ্রীর জুটি মানেই বক্স অফিস হিট। ‘বস’, ‘বস 2: ব্যাক টু রুল’, ‘অভিমান’, ‘গেম’ ছবি দিয়ে তা প্রমাণও করে দিয়েছেন তাঁরা। তবে সম্প্রতি আর পর্দায় দেখা যায়নি এই জুটিকে।

প্রসঙ্গত সদ্য সদ্য মা হয়েছেন শুভশ্রী। ইউভানকে নেই সব সময় ব্যস্ত রয়েছেন তিনি। জন্মানোর পর থেকেই নেটদুনিয়া সেন্সেশন হয়ে উঠেছে ছোট্ট ইউভান। বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া জুড়ে খালি তারই ছবি। কখনো বাবা রাজের সঙ্গে খেলা করতে আবার কখনো মায়ের কোলে বসে থাকতে দেখা যাচ্ছে ইউভানকে। তবে ধীরে ধীরে ফের কাজে ফিরেছেন রাজ ও শুভশ্রী। সম্প্রতি দুজনে মিলে একান্তে সময় কাটানোর জন্য বেরিয়ে পড়েন আউটিং করতে। নিজের ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করে নেন অভিনেত্রী।

আরও পড়ুন: মোষের দুধ দুইতে বসে কেঁদে ভাসালেন গায়িকা নেহা কক্কর! ‘চূড়ান্ত ন্যাকামি’, কটাক্ষ নেটিজেনদের, দেখুন সেই তুমুল ভাইরাল ভিডিও

এদিকে মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত নতুন ছবি ‘হাবজি গাবজি’র ট্রেলার। প্রকাশ্যে আসার সাথে সাথেই ভাইরাল হয়ে পড়ে এই ট্রেলারটি। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে শুভশ্রী, পরমব্রত, স্যমন্তক মৈত্রকে। মোবাইল গেমের অ্যাডিকশন নিয়ে তৈরি এই ছবির গল্প। অন্য ধরনের স্বাদ পাওয়া যাবে এই ছবি দিয়ে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment