Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
25 July 2026

সুব্রত মুখার্জির স্বপ্নকে সত্যি করতে চলছে রাজ্য সরকার, বেকার যুবকদের জন্য দেশে প্রথম চালু পুরুষ স্বনির্ভর গোষ্ঠী

সুব্রত মুখার্জির স্বপ্নকে সত্যি করতে চলছে রাজ্য সরকার, বেকার যুবকদের জন্য দেশে প্রথম চালু পুরুষ স্বনির্ভর গোষ্ঠী

প্রয়াত মন্ত্রী সুব্রত মুখার্জির উদ্যোগকে সম্মান রাজ্যের। চালু হচ্ছে পুরুষ স্বনির্ভর গোষ্ঠী। রাজ্যের বেকার যুবকদের রোজগারের জন্য স্বনির্ভর গোষ্ঠী তৈরী করার উদ্যোগ নিয়েছিলেন সুব্রত মুখার্জি। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর সেই ভাবনাকেই সত্যি করে তুলতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

এই প্রকল্পের মাধ্যমে সরকারিভাবে প্রোডিউসার গ্রুপ তৈরী হবে। এই গ্রুপগুলি ছোট ছোট ব্যবসার কাজে নিযুক্ত থাকতে পারবে। সেই কাজে সাহায্য করবে সরকার। এই গ্রুপের প্রতিটি সদস্য প্রাথমিকভাবে ১০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা ঋণ পাবেন। রাজ্য সমবায় দফতরের আওতায় থাকা কো-অপারেটিভ ব্যাঙ্কগুলি থেকে ঋণ পাওয়া যাবে। প্রকল্পটি চালু হওয়ার পর অন্যান্য ব্যাঙ্কগুলি যাতে ঋণ দিতে উদ্যোগী হয়, তার জন্য আলাপ আলোচনা চালাবে রাজ্য সরকার। ব্যবসা বা কাজের ওপর নির্ভর করবে কে কত টাকা ঋণ পাবেন। ব্যক্তিগতভাবে কোনও গোষ্ঠীর সদস্য ঋণ পেলে অন্য সদস্য সেই ঋণ শোধ করতে দায়বদ্ধ থাকবে। উদ্যান পালন, পশুপালন, মৎস্যচাষ, খাদ্য প্রক্রিয়াকরণ, পরিবহণ, পণ্য মজুতকরণের মতো ব্যবসা করতে পারবেন পুরুষরা। রাজ্যের বিভিন্ন দফতরে ব্যবসা সংক্রান্ত একাধিক স্কিম আছে। সেইসব স্কিমগুলিকে এক ছাতার তলায় এনে পুরুষদের সুযোগ দিতে চাইছে রাজ্য সরকার।

এর আগেও রাজ্যের প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জির উদ্যোগে রাজ্যজুড়ে জনপ্রিয়তা পেয়েছিল আনন্দধারা প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা রোজগার করছেন। সেই রকম পুরুষদের জন্যও স্বনির্ভর গোষ্ঠী গড়ার উদ্যোগ নিয়েছিলেন প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী। এবার তাঁর উদ্যোগকে কাজে লাগাতে তৎপর রাজ্য সরকার। যা দেশেরর মধ্যে প্রথম।

আরও পড়ুন: বাংলাদেশ সফর সেরে ফিরে আসার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ সস্ত্রীক সৌরভ গাঙ্গুলির

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal