Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
17 July 2026

ডায়েট ভুলে নিষিদ্ধ খাবার খাচ্ছেন সুপারস্টার অভিনেত্রী নুসরত জাহান! প্রকাশ্যে ছবি ফাঁস করলেন সুপারস্টার ‘স্বামী’ যশ দাসগুপ্ত

ডায়েট ভুলে নিষিদ্ধ খাবার খাচ্ছেন সুপারস্টার অভিনেত্রী নুসরত জাহান! প্রকাশ্যে ছবি ফাঁস করলেন সুপারস্টার ‘স্বামী’ যশ দাসগুপ্ত

ব্যক্তিগত জীবনের জন্য টলিউড অভিনেত্রী নুসরত জাহান বরাবরই সোশ্যাল মিডিয়ায় অনুগামীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। তবে এবার অভিনেত্রীর জীবনের ব্যক্তিগত মুহূর্ত অনুগামীদের সঙ্গে ভাগ করে নিতে দেখা গেল তার বিশেষ ঘনিষ্ঠ মানুষ টলিউড অভিনেতা যশ দাশগুপ্তকে।

প্রসঙ্গত সন্তানের জন্ম দেওয়ার পর বিন্দুমাত্র শারীরিক পরিবর্তন দেখা যায়নি অভিনেত্রীর। আগের মতোই নায়িকাসুলভ চেহারা ধরে রাখতে সক্ষম হয়েছেন অভিনেত্রী। এর আগে এক সাক্ষাৎকারে নুসরত জানিয়েছিলেন নিয়মিত শরীরচর্চা এবং বিশেষ ডায়েট মেনেই এ কাজ করতে সক্ষম হয়েছেন তিনি।

কিন্তু এবার ডায়েট ভুলে নিষিদ্ধ খাবার খেতে দেখা গেল অভিনেত্রীকে। প্রসঙ্গত এদিন ভক্তদের সঙ্গে যশ দাশগুপ্ত নুসরতের একটি ফটো শেয়ার করে নেন। যেখানে তাকে ডেজার্টের প্ল্যাটার নিয়ে বসে উপভোগ করতে দেখা গেছে। সেখানে ছিল রেড ভেলভেট ম্যুস, ব্রাউনি আর আইসক্রিম। অভিনেত্রীর মুখের হাসি দেখেই অনুগামীরা বুঝতে পেরেছেন যে তিনি কতটা খুশি হয়েছেন ডায়েট এর বাইরে বেরিয়ে অন্য রকম খাবার খেতে পেরে।

আরও পড়ুন: বাংলা ছবিতে একসঙ্গে আদিল হুসেন-অর্পিতা চট্টোপাধ্যায়।

বলাই বাহুল্য যশ এই ফটো পোষ্ট করা মাত্রই তা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়। পাশাপাশি অনুগামীদের একটি বড় অংশ বলছেন এভাবেই ধীরে ধীরে যশ এবং নুসরত তাদের সম্পর্ককে প্রকাশ্যে আনছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment