Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
23 June 2026

আরিয়ান খানের কাছে কে মাদক পৌঁছে দিত জানেন সুপারস্টার অনন্যা পান্ডে! এবার মুখ খুলে সব রহস্য ফাঁস করতে চলেছেন স্টারকিড অনন্যা

আরিয়ান খানের কাছে কে মাদক পৌঁছে দিত জানেন সুপারস্টার অনন্যা পান্ডে! এবার মুখ খুলে সব রহস্য ফাঁস করতে চলেছেন স্টারকিড অনন্যা

চলতি মাসেই শাহরুখপুত্র আরিয়ান খানকে মাদক কাণ্ডে গ্রেফতার করা হয়েছে এক বিলাসবহুল ক্রুজ থেকে। সম্প্রতি বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডেকে মাদক মামলা নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল এনসিবির দফতরে। কারণ সন্দেহ করা হয়েছিল অনন্যা পান্ডে জানেন আরিয়ান খানকে মাদক কে পৌঁছে দিত!

সম্প্রতি এনসিবির জেরার মুখে পড়ে বেশ কিছু কথা স্বীকার করেছেন অভিনেত্রী। অনন্যার কোথায় শাহরুখ খানের বাড়ির এক পরিচারকই মাদক পৌঁছে দিতেন আরিয়ান খানের কাছে। অনন্যা পান্ডের কথা থেকে এমন ইঙ্গিত মিলেছে। বৃহস্পতিবার জেরার মুখে পড়ে এমন কথাই জানিয়েছেন তিনি।

অভিনেত্রী অনন্যা পান্ডে যে পরিচারকের দিকে ইঙ্গিত করেছেন তিনি মালাডের বাসিন্দা। এই খবর সামনে আসার পর থেকেই তার উপর নজর রাখছে এনসিবি। অনন্যা পান্ডের কথায় তিনি জানতেন না গাঁজা এ দেশে নিষিদ্ধ। তিনি নিজেও বেশ কয়েকবার আরিয়ানকে সিগারেট এনে দেওয়ার কথা লিখে জানিয়েছিলেন। তার মতে, বলিউডে গাঁজাকে মাদক হিসেবে গণ্য করা হয় না। তিনি জানিয়েছেন, বলিউডের অনেক পার্টিতেই সিগারেটের তামাকের সঙ্গে গাঁজা মিশিয়ে ধূমপান করা হয়। তিনিও বেশ কয়েকবার করেছেন এটি।

আরও পড়ুন: রূপসী কন্যে!! কালো পোশাক খোলা চুলে এ যেন অন্য আলিয়া

অনন্যা পান্ডের কথায়, মজা করি আরিয়ানকে তিনি গাঁজা এনে দেওয়ার কথা লিখেছিলেন। কিন্তু তিনি এই চক্রের সঙ্গে কোনোভাবেই জড়িত নন। দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করার জন্য এনসিবিত দফরের সকাল ১১টায় ডেকে পাঠানো হয়েছিল অনন্যা পান্ডেকে।

কিন্তু অভিনেত্রী ৩ ঘণ্টা দেরিতে দুপুর ২টোর সময় পৌঁছেছিলেন এনসিবির দফতরে। এই ঘটনার জন্য এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে সরাসরি অভিনেত্রীকে কড়া ভাষায় বলেছেন, “এটা কোনও প্রযোজনা সংস্থার দফতর নয়, একটি কেন্দ্রীয় সংস্থার দফতর।” রীতিমতো কটাক্ষের সুরে এমন কথা বলা হয়েছে বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডেকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment