Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

অভিনয়ের প্রশিক্ষণ ছোট্ট ইউভান কে এখন থেকেই দিচ্ছেন সুপারস্টার মা শুভশ্রী! ভাইরাল ইউভানের ভিডিওতে দেখা যাচ্ছে মায়ের কথায় এখনই বিভিন্ন অভিব্যক্তি প্রকাশ করে দেখাচ্ছেন ইউভান, ভাইরাল ভিডিও

অভিনয়ের প্রশিক্ষণ ছোট্ট ইউভান কে এখন থেকেই দিচ্ছেন সুপারস্টার মা শুভশ্রী! ভাইরাল ইউভানের ভিডিওতে দেখা যাচ্ছে মায়ের কথায় এখনই বিভিন্ন অভিব্যক্তি প্রকাশ করে দেখাচ্ছেন ইউভান, ভাইরাল ভিডিও

টলিউডের দুই জনপ্রিয় ব্যক্তিত্ব হলেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলী। বলাই বাহুল্য যে টলিউডের এই পরিচালক এবং অভিনেত্রী জুটির সমস্ত খবরই থাকে একেবারে সংবাদের শিরোনামে। কিছু বছর আগেই রাজ শুভশ্রী একে অপরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার কিছু দিনের মধ্যেই তাঁদের সংসারে আসে নতুন ছোট্ট সদস্য তাঁদের পুত্র ইউভান। এই সেলেব কিডের ছোট বড় সমস্ত রকম ঘটনাই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে নেওয়া হয়। কখনো পরিবারের কেউ, কখনো পরিচালক বাবা, আবার কখনো অভিনেত্রী মা নিজেও নিজের সোশ্যাল মিডিয়া শেয়ার করে নেন ছেলের মজার মজার ঘটনা। এত পোস্টের কারণেই সোশ্যাল মিডিয়াতে বেশ চর্চায় থাকেন ইউভান।

সম্প্রতি আবারো ইউভানের আরো একটি ভিডিও এসেছে সোশ্যাল মিডিয়া। অভিনেত্রী মা ছেলেকে নিয়ে গাড়ি করে হয়তো কোথাও যাচ্ছিলেন। আর সেই চলতি পথে করা হয়েছে ভিডিওটি। শুভশ্রী তাঁর ছেলেকে কখনো বলছেন অভিনয় করে হেসে দেখাতে আবার কখনো বলছেন অভিনয় করে কেঁদে দেখাতে। আর ছোট্ট ইউভান মায়ের কথামতো অভিনয় করে দেখাচ্ছে। এই ভিডিওটি পোস্ট হবে মাত্রই ভালোবাসা এবং আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

ভিডিওটি পোস্ট হওয়া মাত্রই খুব অল্প সময়ের মধ্যেই প্রচুর মানুষ পছন্দ করেছেন। এক সংবাদ মাধ্যম এই ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “ইউভান ও শুভশ্রীর মজার কিছু মুহূর্ত”। প্রসঙ্গত কিছুদিন আগেই ইউভানের পরিবারের সদস্য তাঁর আরো একটি মজার ভিডিও পোস্ট করেছিলেন। তাঁর দিদির সৃষ্টি পান্ডের করা এই পোস্টে দেখা যাচ্ছিল ছোট্ট ইউভান দৌড়ে দৌড়ে আসছে এবং আধো আধো বুলিতে দিদি দিদি বলছে তা স্পষ্ট। এই ভিডিওটিও পোস্ট হবে মাত্রই এক ব্যাপক অংশের দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছিল। এছাড়াও এর আগে বহুবারের ইউভানের বহু ভিডিও সোশল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: শরীরে জড়ানো খালি খবরের কাগজ, খবরের কাগজ পড়েই মধুমিতা শেয়ার করলেন ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment