Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
10 July 2026

স্লিভলেস ব্লাউজ, শিফনের শাড়ি আর সিঁথিতে সিঁদুরে লাল পরীর সাজে সুপারস্টার নুসরত জাহান, কালী পুজোয় উৎসবের মেজাজে রেড হট লুকে ধরা দিলেন অভিনেত্রী, ভাইরাল ছবি

স্লিভলেস ব্লাউজ, শিফনের শাড়ি আর সিঁথিতে সিঁদুরে লাল পরীর সাজে সুপারস্টার নুসরত জাহান, কালী পুজোয় উৎসবের মেজাজে রেড হট লুকে ধরা দিলেন অভিনেত্রী, ভাইরাল ছবি

চলতি বছরে গত কয়েক মাসে সবথেকে চর্চিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন নুসরাত জাহান। অন্যতম বললে ভুল বলা হবে। বরং বলাই বাহুল্য, তিনি একমাত্র অভিনেত্রী যার ব্যক্তিগত জীবন নিয়ে রীতিমতো কাটাছেঁড়া চলেছে এই কয়েক মাস ধরে। তার বিবাহ বিচ্ছেদ, মা হওয়া, তার নতুন সম্পর্ক সবকিছু নিয়েই মিডিয়া থেকে নেটিজেন কারুরই আগ্রহের অভাব ছিল না। সকলেই অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের ব্যাপারে জানতে অতিরিক্ত কৌতুহলী ছিলেন।

আগস্টের শেষের দিকে ঈশানকে জন্ম দেওয়ার পর তার জন্মের শংসাপত্র থেকেই স্পষ্ট হয়ে যায় তার বাবার পরিচয়। যশ দাশগুপ্তই ঈশানের বাবা। তবে বর্তমানে তিনি নিজের মুখেই সে কথা স্বীকার করে নিয়েছেন। জানা গেছে, ২০২০তে মন্দিরে গিয়ে ঠাকুরের সামনেই বিয়েটা সেরে ফেলেছেন এই দুই জুটি। তবে বিয়ের প্রসঙ্গে কথা উঠতেই এই অভিনেতা-অভিনেত্রী জানিয়েছেন দুটো মানুষের মনের মিল থাকলেই তারা একসাথে থাকতে পারেন।

সম্প্রতি টলিপাড়ার সবথেকে চর্চিত জুটি পাড়ি দিয়েছেন কাশ্মীরে। এবার রিল লাইফে জুটি বাঁধতে চলেছেন এনারা। এনা সাহা প্রযোজিত আসন্ন একটি ছবিতে দেখা যাবে যশ-নুসরাতকে। সেই ছবিরই গানের দৃশ্য শুট করার জন্য কাশ্মীরে পাড়ি দিয়েছেন এই জুটি। সেখান থেকে নানা ছবিও শেয়ার করেছেন তারা।

আরও পড়ুন: দেখুন ভিডিও: লকডাউন আড্ডা পরমব্রতর সঙ্গে, কী করছেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা, পরিচালক? কথা বললেন রেশমি বাগচি

অভিনেত্রী নুসরাত জাহান নিজের সোশ্যাল অ্যাকাউন্ট থেকে বেশ অ্যাক্টিভ। সম্প্রতি তিনি একেবারে লাল পরীর সাজে একটি ছবি শেয়ার করেছেন। যা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে গোটা নেটদুনিয়ায়। দীপাবলীর নতুন লুক নিয়ে নেটিজেনদের সামনে হাজির হয়েছেন অভিনেত্রী। ছবিতে তার পরনে ছিল লাল শিফনের শাড়ি এবং স্লিভলেস ডিজাইনার ব্লাউজ। খোলা চুলে, সিঁথি ভর্তি সিঁদুরে এবং মানানসই অলংকারে একেবারে বঙ্গ তনয়ার সাজে নেটিজেনদের সামনে দীপাবলীর আগেই হাজির হয়েছেন তিনি। সম্প্রতি অভিনেত্রীর এইরূপে মুগ্ধ তার অনুরাগীরা। অভিনেত্রী সিঁথিতে সিঁদুর কার নামে পড়েছেন তা আর আলাদা করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না।

নুসরাত জাহানের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, নিখিল জৈনের সঙ্গে অভিনেত্রীর বিবাহবিচ্ছেদ মামলা এখনো বিচারাধীন। ইতিমধ্যেই অনেকেই প্রশ্ন তুলেছেন একটি বিয়ে না ভাঙা পর্যন্ত আরেকটি বিয়ে কি করে করা সম্ভব? তবে এ বিষয়ে যশ ও নুসরাত স্পষ্টভাবে কিছু জানাননি। বর্তমানে ছেলেই ঈশানকে নিয়ে বেশ ভালই আছেন এই চর্চিত জুটি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment