Gold ₹146,250/10g
Silver ₹244.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
17 July 2026

প্রিয় মানুষকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে সুপারস্টার নুসরত জাহান! তুমুল ভাইরাল হল অভিনেত্রীর রবিবারের স্পেশাল ফটো সোশ্যাল মিডিয়ায়

প্রিয় মানুষকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে সুপারস্টার নুসরত জাহান! তুমুল ভাইরাল হল অভিনেত্রীর রবিবারের স্পেশাল ফটো সোশ্যাল মিডিয়ায়

টলিউড অভিনেত্রী নুসরত জাহান সোশ্যাল মিডিয়াতেও সমান জনপ্রিয়। মাঝেমধ্যেই অনুগামীদের সঙ্গে অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ব্যক্তিগত মুহূর্তের ছবি ভাগ করে নিতে দেখা যায়। বিশেষত রবিবার হলেই নুসরত জাহান এর অনুগামীরা সোশ্যাল মিডিয়ায় প্রিয় অভিনেত্রীর সময় কাটানোর বিভিন্ন মুহূর্ত দেখতে পান।

এবার তেমনই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুগামীদের সঙ্গে অভিনেত্রী ভাগ করে নিলেন এক বিশেষ মানুষের সঙ্গে জড়িয়ে ধরে শুয়ে থাকার ছবি। বলাই বাহুল্য এদিন মুহূর্তে সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

তবে অভিনেত্রী যে প্রিয় মানুষের সঙ্গে জড়িয়ে ধরে শুয়ে থাকার ছবি শেয়ার করেছেন অনুগামীদের সঙ্গে তা তার বিশেষ মানুষ যশ দাশগুপ্ত কিংবা তার সন্তান ঈশান নয়। বরং অনুগামীরা দেখতে পেয়েছেন প্রিয় অভিনেত্রী ডোরেমনের একটি বড় সফট টয়কে জড়িয়ে ধরেছেন।

আরও পড়ুন: পিঠের ওপর বসানো গরম কাপ, তিব্বতে গিয়ে কার্পিং থেরাপি করছেন গায়ক জুবিন গর্গ

প্রসঙ্গত এখন অভিনয়ের সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন বিনোদনের ক্ষেত্রে পা রাখতে দেখা যাচ্ছে নুসরত জাহানকে। বলিউড অভিনেত্রী করিনা কাপুরকে অনুসরণ করে তিনি সম্প্রতি শুরু করেছেন রেডিওর একটি টক শো এর সঞ্চালনা। পাশাপাশি সম্প্রতি তিনি শেষ করেছেন জ’য় কালী কলকাতা ওয়ালী’ সিনেমার শুটিং। জানা গিয়েছে নতুন একটি সিনেমার কাজও শুরু করেছেন নুসরত। তবে শত ব্যস্ততার মধ্যেও ব্যক্তিগত মুহূর্তের ছবি অনুগামীদের দেখাতে ভোলেননি অভিনেত্রী।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment