Gold ₹144,700/10g
Silver ₹242.17/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
15 June 2026

অতি উৎসাহে উদ্দাম নাচ, নাচতে গিয়ে নিজের গোপনাঙ্গে আঘাত করে ফেললেন সুপারস্টার রণবীর সিং! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

অতি উৎসাহে উদ্দাম নাচ, নাচতে গিয়ে নিজের গোপনাঙ্গে আঘাত করে ফেললেন সুপারস্টার রণবীর সিং! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

সম্প্রতি বহুপ্রতীক্ষিত ছবি ‘সূর্যবংশী’ ছবির প্রথম গান ‘আইলা রে আইলা’ মুক্তি পেয়েছে। যা ইতিমধ্যেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে দর্শকমহলে। সিম্বা মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের সিংহভাগ অপেক্ষা করেছিলেন এই সিনেমার মুক্তির অপেক্ষায়। অবশেষে খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে এই ছবি।

সম্প্রতি এই ছবির ক্যামেরার পেছনের কিছু দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে বেশ মজাই পেয়েছেন নেটিজেনরা। শুটিংয়ের ফাঁকে জনপ্রিয় ছবি ‘হাউসফুল ৪’এর ‘বালা’ গানে বলিউড খ্যাত অভিনেতা অক্ষয় কুমারকে রীতিমতো জোর করেই নাচালেন রণবীর সিং। আর নাচার সময়ই ঘটলো বিপত্তি। নাচতে গিয়ে নিজের গোপনাঙ্গে আঘাত করে ফেললেন রণবীর সিং। দেখে হাসি চেপে রাখতে পারলেন না বলিউডের খিলাড়ি। সম্প্রতি এই ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন অভিনেতা।

নাচার সময় এদিক-ওদিক হাত পা ছুড়তে ছুড়তে এমন কাণ্ড ঘটিয়ে বসেন রণবীর সিং। সম্প্রতি সেই ভিডিওই তুমুল ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্যে। প্রথম গান মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকরা ‘সূর্যবংশী’ ছবির মুক্তির জন্য অপেক্ষা করে আছেন। ‘আইলা রে আইলা’ গানটি এর আগে অক্ষয়ের ‘খট্টা মিঠা’ ছবিতে ব্যবহার করা হয়েছিল। এই গান নতুনভাবে রিক্রিয়েট করেছেন সুরকার তানিষ্ক বাগচী। সম্প্রতি সেটি নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়েছে। অক্ষয় কুমার নিজের সোশ্যাল মিডিয়া ওয়াল থেকে এই গানের ছোট্ট একটি ক্লিপিংস শেয়ার করেছেন, যা এরমধ্যেই বহু মানুষ দেখে ফেলেছেন। এই গানে নাচতে দেখা গিয়েছে অক্ষয় কুমার, রণবীর সিং এবং অজয় দেবগনকে। এই গান ভাইরাল হতে বাধ্য।

আরও পড়ুন: শো চলবে না জেনেই টিআরপি তুলতে বলিউড অভিনেতা সুনীল শেট্টি কে আনছে, স্টার জলসাকে তুমুল কটাক্ষ নেটনাগরিকের

করোনা পরিস্থিতির কারণে বেশ কয়েকবার এই ছবির মুক্তি পিছিয়েছে। তুমি দর্শকদের জন্য এখন এটাই সুখবর যে খুব তাড়াতাড়ি সব ঠিকঠাক থাকলে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। এই খবর সামনে আসার পর থেকেই দর্শক মহলে বেশ উত্তেজনা ছড়িয়েছে। এখন প্রায় সকলেই অপেক্ষা করে আছেন এই ছবির মুক্তির জন্য।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment