Gold ₹144,700/10g
Silver ₹242.20/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
14 June 2026

মুর্শিদাবাদেই নিজের খাবারের হোটেল খুলছেন সুপারস্টার গায়ক অরিজিৎ সিং, খাবারের থালি শুরু হচ্ছে মাত্র ৩০ টাকা থেকে

মুর্শিদাবাদেই নিজের খাবারের হোটেল খুলছেন সুপারস্টার গায়ক অরিজিৎ সিং, খাবারের থালি শুরু হচ্ছে মাত্র ৩০ টাকা থেকে

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জের মধ্যবিত্ত ঘরের ছেলের অরিজিৎ সিং। বর্তমানে তাকে সকলেই এক নামে চেনেন। গোটা দেশের মানুষের মনের নিজের জায়গা করে নিয়েছেন অরিজিৎ। নিজের দুর্দান্ত গানের মাধ্যমে তিনি এখন সকলের মনেই বিশেষ ভালোবাসার জায়গায় রয়েছে। তবে সম্প্রতি শোনা গিয়েছে গান ছেলে নাকি হোটেল খুলছেন তিনি। আসলে তেমনটা নয়। হোটেলটি অরিজিৎ সিং এর বাবার। মুর্শিদাবাদের অরিজিৎ সিং এর বাবার একটি হোটেল রয়েছে সেটি এখনো বর্তমান।

অরিজিৎ সিং এর বাবার হোটেলে সাধারণ মানুষের জন্য মাত্র ৩০ টাকা থেকে থালি শুরু হয়। একদম সাধারণভাবে সাজানো এই হোটেলটি সেখানে গেলে আপনি নিজের সাধ্যের মধ্যে অনেক ভালো ভালো খাবার খেতে পারবেন অরিজিৎ সিং বর্তমানে একজন অনেক বড় গায়ক কিন্তু বরাবরই তিনি সাধারণ জীবন যাপন কাটাতেই ভালোবাসেন। এরকম অনেক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে আমরা অরিজিৎ সিং এর সাধারণ মানুষের ভিড়ে দেখেছি সাধারণভাবেই।

মুর্শিদাবাদের তাকে একাধিক বার নিজের স্কুটি চালিয়ে দেখা গিয়েছে আবার একাধিকবার নিজের সন্তানকে নিয়ে স্কুলে যেতেও দেখা গিয়েছে। একেবারেই সাধারণ ছাপোসা মানুষের মতই থাকেন তিনি আর এরকম গায়ক যে দেশের প্রতিটি মানুষের মনে বিশেষ জায়গা করে নেবে নিজের জন্য সেটাই তো স্বাভাবিক।

আরও পড়ুন: সালমান কাজ করতে সম্মতি জানালেও ভাইজানের সঙ্গে অভিনয়ের প্রস্তাবে রাজি হননি সুপারস্টার গোবিন্দা! সালমান খানের সঙ্গে কাজ করার অফার প্রত্যাখ্যান করে দিয়েছিলেন গোবিন্দা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment