Gold ₹145,650/10g
Silver ₹243.80/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
28 July 2026

বোল্ড টপে শীতের সোমবারের উষ্ণতা বাড়ালেন সুপারস্টার স্বস্তিকা মুখার্জী! সোমবারে উষ্ণ ছবি শেয়ার স্বস্তিকার, অভিনেত্রীর হট ফটো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

বোল্ড টপে শীতের সোমবারের উষ্ণতা বাড়ালেন সুপারস্টার স্বস্তিকা মুখার্জী! সোমবারে উষ্ণ ছবি শেয়ার স্বস্তিকার, অভিনেত্রীর হট ফটো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির সোশ্যাল মিডিয়া পোস্ট মানে তা মুহূর্তে ভাইরাল নেট দুনিয়ায়। অনুগামীদের ভারি পছন্দ অভিনেত্রীর ব্যক্তিগত মুহূর্তের নানান ছবি। এবার তেমনই সোমবার সকালে ব্যক্তিগত নানা মুহূর্তের ফটো পোস্ট করে অনুগামীদের একঘেয়ে সোমবার দিনটিকে উজ্জ্বল করে তুলেছেন অভিনেত্রী।

এদিন ইনস্টাগ্রামে অনুগামীদের সঙ্গে বেশ কিছু সেলফি শেয়ার করেছেন অভিনেত্রী। যার ক্যাপশন এর মাধ্যমে তিনি জানিয়েছেন একঘেয়ে সোমবারের নতুনত্ব আনার চেষ্টা করছেন তিনি। ছবিগুলিতে অভিনেত্রীকে গোলাপি রঙের ডিপ নেক স্প্যাগেটি টপ পরতে দেখা গেছে।

প্রসঙ্গত খুব শীঘ্রই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে স্বস্তিকা অভিনীত ফিল্ম ‘শ্রীমতী’। ফিল্মটি পরিচালনা করেছেন অর্জুন দত্ত টলিউড অভিনেতা সোহম চক্রবর্তীর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে স্বস্তিকা মুখার্জীকে। এই সিনেমায় পাশাপাশি রয়েছেন বরখা বিস্ত এবং তৃনা সাহার মত জনপ্রিয় অভিনেত্রী।

আরও পড়ুন: “#NewMommyDaddy” লিখে মাতৃত্বের অনুভূতিকে নেট দুনিয়ায় শেয়ার অনিতা

ছবির গান ইতিমধ্যেই উচ্চ প্রশংসিত হয়েছে দর্শকদের মধ্যে। বিশেষত গায়িকা সোমলতা আচার্য চৌধুরীর কন্ঠে ‘শ্রীমতী’-র গান ‘শোন শোন’ রীতিমত ভাইরাল বর্তমানে সোশ্যাল মিডিয়ায়।

তাই এদিন স্বস্তিকার শেয়ার করা ফটোগুলো দেখে নেটিজেনদের একটি বড় অংশ মনে করছেন সময়টা বেশ ভালো যাচ্ছে অভিনেত্রীর। কারণ সামনেই বড়োসড়ো মুক্তি রয়েছে তার সিনেমার। ইতিমধ্যেই আগাম শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে অভিনেত্রীর কমেন্ট বক্স।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment