স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার চাকরি বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। তা নিয়ে উত্তাল হয়ে উঠেছিল গোটা রাজ্য। সোমবার সেই রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ।
পাশাপাশি নতুন নিয়োগ প্রক্রিয়াতেও আদালত কোনও হস্তক্ষেপ করবে না বলেও জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।
২০১৬ সালের প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। হাই কোর্টের রায়ই বহাল রাখে শীর্ষ আদালত। ২৫,৭৫২ জনের চাকরি বাতিল হয়ে যায়। সেই সময়েই ৩ মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে বলে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।
সু্প্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত সোমবার বলেন, পুরো প্যানেল বাতিল করে দেওয়ার পরে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এখন বলছেন, বহু লোকের জীবন নষ্ট হয়ে গিয়েছে, রায় পুনর্বিবেচনা করা হোক। আমাদের হাতে কোনও জাদুদণ্ড নেই।

Comments are closed.