Gold ₹146,700/10g
Silver ₹245.52/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
28 July 2026

এসএসসি চাকরি বাতিলের রায় পুর্নবিবেচনার জন‍্য রাজ‍্যের করা মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট

এসএসসি চাকরি বাতিলের রায় পুর্নবিবেচনার জন‍্য রাজ‍্যের করা মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট

এসএসসি মামলায় যে ২৬ হাজার চাকরি বাতিল হয়েছিল তাদের চাকরিতে পুনর্বহাল করার রাস্তা কার্যত বন্ধ হয়ে গেল।
প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল সংক্রান্ত রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার সেই আবেদন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগের রায় পুনর্বিবেচনার প্রয়োজন নেই। ফলে প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরিতে ফের বহাল হওয়ার রাস্তা প্রায় বন্ধ।
নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে চলতি বছরের এপ্রিল মাসে ২০১৬ সালের এসএসসির গোটা নিয়োগ প্যানেল বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ।
এই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করে রাজ্য সরকার।

আরও পড়ুন: তৃণমূলে একজনই পুরুষ, বাকি সবাই মহিলা, সায়নীকে কটাক্ষ করতে গিয়ে বিতর্কে দিলীপ ঘোষ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal