Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
18 July 2026

মুখ‍্যমন্ত্রীর পাঠানো তালিকা মেনেই উপাচার্য নিয়োগ, জানাল সুপ্রিম কোর্ট

মুখ‍্যমন্ত্রীর পাঠানো তালিকা মেনেই উপাচার্য নিয়োগ, জানাল সুপ্রিম কোর্ট

রাজ‍্যের বিশ্ববিদ্যালয়গুলিতে অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য- ও রাজ্যপালের সংঘাত চলছিল বহুদিন ধরেই। সেই মামলার জল গড়িয়েছিল শীর্ষ আদালত পর্যন্ত। পরবর্তী কালে ২০২৪-এর জুলাই মাসে প্রাক্তন প্রধান বিচারপতি ললিতের নেতৃত্বে সার্চ-কাম-সিলেকশন কমিটি গঠন করে আদালত।
আদালতের নির্দেশ ছিল, ওই কমিটি উপাচার্যদের নামের তালিকা তৈরি করে তা মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবে। পরে রাজ্যপাল সুপ্রিম কোর্টে জানান, তালিকা ধরে নিয়োগের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এরপরই ওই সার্চ কমিটির কাছে রিপোর্ট তলব করে সুপ্রিম কোর্ট।
মুখ্যমন্ত্রীর পাঠানো তালিকা মেনেই রাজ্যের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয়েছে। প্রাক্তন বিচারপতি উদয় উমেশ ললিত কমিটির রিপোর্টের ভিত্তিতে বৃহস্পতিবার উপাচার্য নিয়োগ মামলায় একথা বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত।
গত সপ্তাহে সেই রিপোর্ট পেশ করে প্রাক্তন প্রধান বিচারপতি ললিতের নেতৃত্বাধীন সার্চ-কাম-সিলেকশন কমিটি। বৃহস্পতিবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল‍্য বাগচির বেঞ্চে ওঠে এই উপাচার্য নিয়োগ মামলা। বিচারপতিরা জানান, প্রাক্তন বিচারপতি ললিতের রিপোর্ট এসেছে তাঁদের কাছে। তাঁরা মনে করেছিলেন, একাধিক উপাচার্য নিয়োগে সমস‍্যা ছিল। রিপোর্ট দেখে বুঝেছেন বিষয়টা তেমনটা নয়। দু’টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে কিছু সমস‍্যা রয়েছে। বাকি উপাচার্যদের মুখ‍্যমন্ত্রীর পাঠানো তালিকা মেনেই করা হয়েছে।

আরও পড়ুন: মমতা: গোটা দেশকে ফ্রি টিকা দিতে হবে, না হলে গান্ধী মূর্তিতে ধরনায় বসব

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal