Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
18 July 2026

লালনের সঙ্গে গানের প্রতিযোগিতায় নেমে সুরহারা ফুলঝুরি! ‘ ধুলোকণা’র নতুন প্রোমোয় তীব্র চাঞ্চল্য সোশ্যাল মিডিয়ায়, ভাইরাল ভিডিও

লালনের সঙ্গে গানের প্রতিযোগিতায় নেমে সুরহারা ফুলঝুরি! ‘ ধুলোকণা’র নতুন প্রোমোয় তীব্র চাঞ্চল্য সোশ্যাল মিডিয়ায়, ভাইরাল ভিডিও

কিছুদিন আগে স্টার জলসার পর্দায় শুরু হয়েছে ‘ধূলোকণা’ ধারাবাহিকটির সম্প্রচার। যেখানে মুখ্য ভূমিকায় দেখতে পাওয়া যাচ্ছে টলিউড অভিনেত্রী মানালি দে এবং অভিনেতা ইন্দ্রাশিষ দেকে। ধারাবাহিকের গল্প অনুযায়ী ইন্দ্রাশিষ ওরফে পর্দার লালন একজন গায়ক। অপরদিকে ফুলঝুরি অর্থাৎ অভিনেত্রী মানালি দের চরিত্রটিও একজন গায়িকা হয়ে ওঠার সফর শুরু করেছে।

তবে এবার ধারাবাহিকের গল্প অনুযায়ী দেখতে পাওয়া গেল লালনের বিরুদ্ধে প্রতিযোগিতায় নেমে আচমকাই সুর হারিয়ে গেল ফুলঝুরির গলা থেকে। তাহলে কিভাবে ফুলঝুরি লালনের সঙ্গে প্রতিযোগিতা করবে সেই প্রশ্নে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নেটদুনিয়ায়।

প্রসঙ্গত এদিনের প্রমোতে দেখা গিয়েছে লালনের বিরুদ্ধে প্রতিযোগিতায় নেমে আচমকাই কাশতে শুরু করে ফুলঝুরি। পাশাপাশি প্রতিযোগিতার সঞ্চালক জানিয়ে দেন আর বেশিক্ষণ সময় দেওয়া সম্ভব হবে না তাকে। বলাই বাহুল্য এই প্রোমো দেখে ধারাবাহিকের দর্শকদের একাংশ মনে করছেন এবার টিআরপি তালিকায় ভালো ফলাফল করতে সক্ষম হবে ‘ধূলোকণা’ ধারাবাহিকটি।

আরও পড়ুন: জেলের খাবার মুখে রুচছে না রাজপুত্র আরিয়ানের! বাড়ির থেকে বিরিয়ানি, চিকেন চাপ, রাজভোগ এসব খাবার পাঠানোর আর্জি বাবা শাহরুখের

প্রসঙ্গত এই বিশেষ পর্বে সঞ্চালকের ভূমিকায় দেখতে পাওয়া গিয়েছে জনপ্রিয় গায়ক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব বাবুল সুপ্রিয়কে। বলাই বাহুল্য বহুদিন পর ছোটপর্দায় বাবুল সুপ্রিয়কে দেখতে পেয়ে যারপরনাই উচ্ছ্বসিত তার অনুগামীরা। একদিকে ধারাবাহিকের গল্প অপরদিকে বাবুল সুপ্রিয়র উপস্থিতি সব মিলিয়ে ভাইরাল করে দিয়েছে ধারাবাহিকের প্রোমোকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment