Gold ₹146,250/10g
Silver ₹244.82/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 25°C
23 July 2026

শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে একাধিক সিদ্ধান্ত

শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে একাধিক সিদ্ধান্ত

সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠক করলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সকালে প্রথমে পুলিশের গার্ড অব অনার নিয়ে নবান্নে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর হয় রাজ্য মন্ত্রিসভার বৈঠক।বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, সমস্ত সামাজিক প্রকল্প চালু থাকবে। রাজ্যে চালু করা হবে আয়ুস্মান ভারত।মুখ্যমন্ত্রী আরও বলেন রাজ্যের নিরাপত্তার স্বার্থে সীমান্তে বেড়া দিতে বিএসএফকে জমি হস্তান্তর করবে রাজ্য সরকার। ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তর প্রক্রিয়া শেষ করা হবে।মুখ্যমন্ত্রী বলেন সরকারি চাকরির বয়সসীমা ৫ বছর বৃদ্ধি করা হবে।

আরও পড়ুন: টনটন ইলিশ এল দীঘা, ডায়মন্ড হারবারে; মধ্যবিত্তের পাতে কি বাড়বে যোগান? 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal