Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
2 July 2026

হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটিও ছাড়লেন শুভেন্দু, নতুন দায়িত্বে শিউলি সাহা?

নতুন দায়িত্বে শিউলি সাহা?

হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটিও ছাড়লেন শুভেন্দু, নতুন দায়িত্বে শিউলি সাহা?

মন্ত্রিত্বের পর এবার হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি (HDA)’র চেয়ারম্যানের পদ থেকেও পদত্যাগ করলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন রাজ্যের নগরোন্নয়ন ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে। শুভেন্দুর এই চিঠির বয়ানও মন্ত্রিত্বের ইস্তফাপত্রের মতোই। লিখেছেন, মানুষকে সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি যথাসাধ্য নিজের প্রতিশ্রুতি রাখার চেষ্টা করেছি।

সূত্রের খবর, শুভেন্দুর জায়গায় হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান পদে বসতে পারেন কেশপুরের তৃণমূল বিধায়ক শিউলি সাহা।

আরও পড়ুন: দিনহাটায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত ১ বিজেপি কর্মী

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal