শনিবার হলদিয়া পেট্রোকেমিক্যালসের ঠিকাদার শ্রমিক পরিবারের সদস্যদের অর্থ সাহায্য করলের রাজ্যের মন্ত্রী এবং হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। পাশাপাশি, শ্রমিকদের কৃতি সন্তানদের স্কলারশিপও দেওয়া হয়। রাজ্য সরকার এবং হলদিয়া ডেভেপলপমেন্ট অথরিটি সব সময় শ্রমিক পরিবারের পাশে আছে বলে জানান রাজ্যের পরিবহণ, সেচ ও জল সম্পদ উন্নয়নমন্ত্রী শুভেন্দু অধিকারী।
অনুষ্ঠান শেষ করে হঠাৎই শুভেন্দু অধিকারী মঞ্চ থেকে নেমে বসে পড়েন শ্রমিকদের সাথে। শ্রমিক পরিবারের খোঁজ খবর নেন। শ্রমিকদের কাছে জানতে চান, তাঁদের সঙ্গে আধিকারিকরা কেমন ব্যাবহার করেন? কোনও সমস্যা, অসুবিধে হলে শ্রমিকরা যেন সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করেন, তাও বলেন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন: লিখিত বিবৃতির পর অডিও বার্তায় মোর্চা প্রার্থীদের জেতানোর আবেদন বুদ্ধদেব ভট্টাচার্যের




