Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
15 July 2026

আমপান বিধ্বস্ত সুন্দরবন ঘুরে দেখলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী, দ্রুত বাঁধ তৈরির নির্দেশ সেচ দফতরের আধিকারিকদের

পাথরপ্রতিমা, সন্দেশখালি, ধামাখালি এলাকায় শুভেন্দু অধিকারী

আমপান বিধ্বস্ত সুন্দরবন ঘুরে দেখলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী, দ্রুত বাঁধ তৈরির নির্দেশ সেচ দফতরের আধিকারিকদের

আমপানে বিধ্বস্ত দুই ২৪ পরগনার সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার পাথরপ্রতিমা, সন্দেশখালি, ধামাখালি এলাকায় আমপানে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখলেন রাজ্যের পরিবহণ, সেচ ও জলসম্পদ উন্নয়নমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভেঙে যাওয়া বাঁধ দ্রুত মেরামতির নির্দেশ দেন তিনি। এদিন দুপুরে প্রথমে হেলিকপ্টারে ক্ষতিগ্রস্ত এলাকা দেখে লঞ্চে করে জলপথে গ্রামের ভিতরে যান শুভেন্দু অধিকারী।

এদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন সেচ দপ্তরের একাধিক আধিকারিক, জেলা পুলিশ সুপার ও পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানা।

আরও পড়ুন: পুজোর মরশুমেই শীতের আগমনী সুর! কী জানাচ্ছে আবহাওয়া দফতর 

আগামী দিনে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষয়ক্ষতি এড়াতে বাঁধ নির্মাণের জন্য আধিকারিকদের নির্দেশ দেন মন্ত্রী। পরে জানান, রাজ্যের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। সাহায্য চাওয়া হয়েছে কেন্দ্রের কাছেও।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal