লাদাখের গালওয়ান উপত্যকায় এরাজ্যের দুই শহিদ জওয়ান রাজেশ ওরাং ও বিপুল রায়ের পরিবারকে এবার ১০ লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণা করল সতীশ সামন্ত ওয়েলফেয়ার ট্রাস্ট। শনিবার পূর্ব মেদিনীপুরের তমলুকে এক অনুষ্ঠানে ট্রাস্টের পক্ষ থেকে রাজ্যের পরিবহণ, সেচ ও জলসম্পদ উন্নয়নমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘোষনা করেন।

পাশাপাশি, শহিদ ভারতীয় জওয়ানদের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন তিনি।
আরও পড়ুন: পর্যটকদের জন্য বিশেষ ট্রেন; কলকাতা থেকে যাত্রা শুরু করছে ‘ভারত গৌরব’ ট্রেন





