কোভিড পসিটিভ হলেন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার। বৃহস্পতিবারই তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বাড়িতেই হোম আইসোলেশনে আছেন তিনি। জ্বরের সঙ্গে গলায় ব্যাথা রয়েছে স্বপন সমাদ্দারের।
গত মঙ্গলবারই মেয়র হিসেবে শপথ নিয়েছিলেন ফিরহাদ হাকিম। এরপরই বুধবার করোনা সংক্রমিত হন পুরসভার ৪ নং বরো চেয়ারম্যান সাধনা বসু এবং উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক তাপস রায়। এরপরেই জানা গেল মেয়র পারিষদ (বস্তি উন্নয়ন) স্বপন সমাদ্দার করোনা সংক্রমিত হয়েছেন।
স্বপন সমাদ্দার কলকাতা পুরসভার ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তাঁকে মেয়র পারিষদের দায়িত্ব দেওয়া হয়।
আরও পড়ুন: WB Election 2021: তৃণমূল প্রার্থীর গাড়ির ধাক্কায় সিপিএম কর্মীর মৃত্যুর অভিযোগে উত্তপ্ত ডোমকল




