Gold ₹144,700/10g
Silver ₹242.17/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
15 June 2026

হাজার হাজার লোকের সামনে প্রথমবার স্টেজে উঠে লাইভ শোতে কেঁদে ফেলল মিঠাই, মঞ্চে দর্শকদের অনুরোধে ধারাবাহিকের সংলাপ বললেন সৌমিতৃষা, ঝড়ের বেগে তুমুল ভাইরাল ভিডিও

হাজার হাজার লোকের সামনে প্রথমবার স্টেজে উঠে লাইভ শোতে কেঁদে ফেলল মিঠাই, মঞ্চে দর্শকদের অনুরোধে ধারাবাহিকের সংলাপ বললেন সৌমিতৃষা, ঝড়ের বেগে তুমুল ভাইরাল ভিডিও

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। শুরু থেকে এখনো পর্যন্ত টিআরপির দৌড়ে হোক কিংবা দর্শকদের পছন্দের তালিকায় এক নম্বর স্থান দখল করে আছে এই ধারাবাহিক। বর্তমানে ধারাবাহিকে র্সিদ্ধার্থ ও মিঠাইয়ের মান অভিমান পর্ব চলছে। দর্শকরা বেশ উপভোগ করছেন ধারাবাহিকটি। ধারাবাহিকে মিঠাই রানীর চরিত্রে সৌমিতৃষা কুন্ডুর অভিনয় নজর কেড়েছে দর্শকদের। পাশাপাশি তার বিপরীতে সিদ্ধার্থের চরিত্রে অভিনয় করছেন আদৃত রায়। তাদের অনস্ক্রিন রসায়ন বেশ পছন্দ দর্শকদের। বলাই যায়, এই ধারাবাহিকে অভিনয় করার পর থেকেই জনপ্রিয়তার চূড়ান্ত শিখরে পৌঁছে গেছেন তিনি।

দর্শকদের মাঝে জনপ্রিয়তা পাওয়ার পর থেকেই, বিভিন্ন জায়গায় দর্শক মাঝে বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রিত থাকেন তিনি। তার উপস্থিতি উপভোগ করেন দর্শকরা। দর্শকদের অনুরোধে অনেক সময় গাইতে হয় গান, বলতে হয় ধারাবাহিকের সংলাপও।

যা শুনে রীতিমত খুশি হয়ে যান দর্শকরা। সম্প্রতি তেমনই এক অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দর্শকদের অনুরোধে মিঠাইয়ের পুরনো সংলাপ বলতে গিয়ে কেঁদে ফেলেন অভিনেত্রী। এই ভিডিও শেয়ার হওয়ার পর থেকেই ঝড়ের গতিতে ছড়িয়েছে তার অনুরাগীদের মাঝে।

আরও পড়ুন: কিডনি ফেল হওয়ায় গত হলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী

সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, ধারাবাহিকের শুরুর দিকে যখন সিদ্ধার্থ মোদকের সাথে বিয়ে হয়নি মিঠাইয়ের, তখনকার বেশ কয়েকটি সংলাপ বলছেন তিনি। দাদাইকে না পেয়ে মঞ্চে উপস্থিত সঞ্চালককেই জানিয়েছেন তার অভিযোগের কথা। তিনি বলেছেন, তার গাওয়া গানে ঐখানে উপস্থিত কেউ নাচেননি। এরপরেই তিনি দাদুর নাতির সাথে বিচ্ছেদের সময়ের কিছু সংলাপ বলতে গিয়েই ইমোশনাল হয়ে কেঁদে ফেলেন। আর সেই দৃশ্যই দর্শকদের মধ্যে কেউ একজন ফোনের ক্যামেরাবন্দি করে, তা শেয়ার করে দেন সোশ্যাল মিডিয়ায়। পরে সেটি তুমুল ভাইরাল হয়েছে ‘মিঠাই’ অনুরাগীদের মাঝে। এই ভিডিওর মাধ্যমে আবারও দর্শকরা তার দুর্দান্ত অভিনয় সত্ত্বার পরিচয় পেলো।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment