Gold ₹146,550/10g
Silver ₹245.30/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
21 July 2026

মিঠাই ধারাবাহিকের পিকনিকে তুমুল রোমান্স নিপা-রুদ্রর! বাচ্চা মেয়ে নিপার কথা শুনে শীতের মধ্যেও ঘামছে রুদ্র দা, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

মিঠাই ধারাবাহিকের পিকনিকে তুমুল রোমান্স নিপা-রুদ্রর! বাচ্চা মেয়ে নিপার কথা শুনে শীতের মধ্যেও ঘামছে রুদ্র দা, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

এই মুহূর্তে টেলিভিশন জগতে বাংলা ধারাবাহিকগুলোর মধ্যে এক নম্বর স্থানে রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। শুরুর দিন থেকে এখনো পর্যন্ত নিজের জায়গা ধরে রেখেছে এই ধারাবাহিক। হাসি, মজা, আনন্দে জমজমাট মিঠাই ধারাবাহিক। টিআরপির দৌড়ে হোক কিংবা দর্শকদের পছন্দের তালিকায় সর্বদা এক নম্বরেই রয়েছে মিঠাই। এই মুহূর্তে ধারাবাহিকে চলছে পিকনিক পর্ব। শীত শুরু হতে না হতেই মোদক বাড়িতে শুরু হয়ে গিয়েছে উৎসব। সকলে মিলে পিকনিকে গিয়েছেন আনন্দ করতে।

পিকনিক পর্বেও চলছে মিঠাই ও সিদ্ধার্থের মান অভিমান পর্ব। উচ্ছে বাবুর উপর বেজায় চটেছে মিঠাই রানী। এমনকি কথা বলাই বন্ধ করে দিয়েছে দাদুর নাতির সাথে, যা একেবারেই পছন্দ হচ্ছেনা সিদ্ধার্থের। শত চেষ্টা করেও কথা বলতে পারছে না তার সাথে। অন্যদিকে পিকনিক পর্বে রয়েছে ভরপুর রোমান্স।

ধারাবাহিকে দেখানো হচ্ছে পিকনিকে গিয়ে সকলে একসাথে বসে ডামসারাশ খেলছে। আর এখানেই সকলকে একটা করে টাস্ক দেওয়া হচ্ছে, যা তাদের করতে হবে না হলেই শাস্তি পেতে হবে। খেলার সময় যখন নিপার পালা আসে তখন তাকে টাস্ক দেওয়া হয় ‘তার সামনে যে বসে আছে তাকে গিয়ে কোন একটা রোমান্টিক ডায়লগ বলতে হবে’। আর এটা শোনার পরেই নিপা চলে যায় অন্য দুনিয়ায় কারণ তার সামনে আর অন্য কেউ নয় রুডি বয় বসেছিল। এরপরেই নিপা নিজের জায়গা ছেড়ে উঠে গিয়ে তার রুদ্র দা’র সামনে হাঁটু গেড়ে বসে বলিউডের জনপ্রিয় ছবি ‘ওম শান্তি ওম’এর একটি রোমান্টিক ডায়লগ বলে। আর যা শুনে ঘাম ছুটে যায় রুদ্র দা’র। সম্প্রতি মিঠাই ধারাবাহিকে নিপার এমন কান্ডকারখানা দেখে বেশ মজাই পাচ্ছেন ধারাবাহিক অনুরাগীরা।

আরও পড়ুন: বৃষ্টিতে যখন ভিজছে শহর, একান্তে সময় কাটাচ্ছেন শোভন-স্বস্তিকা! প্রকাশ্যে এলো ভিডিও

এমনকি এই পিকনিক পর্বেই সিদ্ধার্থের বাবা সমরেশকে দিয়ে মাংস রান্না করিয়েছেন দাদাই। অন্যদিকে সিদ্ধার্থকে মিঠাইয়ের পাশে দাঁড় করিয়ে রোমান্টিক পোজে ছবিও তুলিয়েছে সকলে। উচ্ছেবাবুর হাবে ভাবেই স্পষ্ট ছিল সে বিষয়টা বেশ ভালোই উপভোগ করছে কিন্তু দেখাচ্ছে না। সব মিলিয়ে জমজমাট রয়েছে মিঠাইয়ের পিকনিক পর্ব।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment