Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
22 June 2026

নায়কের স্ত্রীর পছন্দ হয়নি বলে বাদ দিয়ে দেওয়া হয়েছিল তাঁকে ছবি থেকে, বিস্ফোরক তাপসী পান্নু

“চাশমে বাদ্দুর” ছবির মধ্য দিয়ে বলিউডে পা দেওয়া। বলিউডে প্রতিভাবান দক্ষিণী অভিনেত্রীদের মধ্যে অন্যতম তাপসী পান্নু।

নায়কের স্ত্রীর পছন্দ হয়নি বলে বাদ দিয়ে দেওয়া হয়েছিল তাঁকে ছবি থেকে, বিস্ফোরক তাপসী পান্নু

“চাশমে বাদ্দুর” ছবির মধ্য দিয়ে বলিউডে পা দেওয়া। বলিউডে প্রতিভাবান দক্ষিণী অভিনেত্রীদের মধ্যে অন্যতম তাপসী পান্নু। পিঙ্ক, থাপ্পড়, সান্ড কি আঁখ, বদলা, মুল্ক এর মতো একের পর এক ভিন্ন স্বাদের ছবিতে নিজের অসাধারণ অভিনয়ের পরিচয় দিয়েছেন তাপসী। মূলত সাহসী নারী চরিত্রেই তাঁকে দর্শকেরা বেশি পছন্দ করেন। তবে কেবল অন স্ক্রীনে নয় অফস্ক্রিনেও নিজের সাহসিকতার পরিচয় বহুবার দিয়েছেন তিনি। বলিউডে ‘ঠোঁটকাটা’ হিসেবে কুখ্যাত তাপসী। নিজের মনের কথা সব সময় বলেন স্পষ্টভাবে।

বলিউডে বহিরাগত উজ্জল তারকাদের মধ্যে একজন তিনি। তবে কেরিয়ারের শুরুতে অনেক লড়াই করতে হয়েছিল তাঁকে। এবার সেইসব নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। সম্প্রতি ফিল্মফেয়ারের এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, নিজের কেরিয়ারের শুরুর দিকে বহু স্ট্রাগল করতে হয়েছিল তাঁকে। এমনকী একটা ছবি থেকে সম্পূর্ণভাবে তাঁকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল কারণ ছবির নায়কের স্ত্রীর তাঁকে পছন্দ হয়নি বলে। আবার একবার এক ছবির ডাবিংয়ের সময় তাঁর সংলাপ নায়কের পছন্দ হয়নি বলে বদলে দেওয়া হয়। এখানেই শেষ নয় এমণ আরো অপমান সইতে হয়েছিল তাঁকে। ন্যর্য পারিশ্রমিকও দেওয়া হতো না।

কখনও কোন ছবিতে হিরোর মনে হতো তাঁর থেকে বেশি প্রাধান্য পাচ্ছে হিরোইন। সেই কারণেই সিনেমা থেকে বাদ দিয়ে দেওয়া হতো তাপসীকে। তাপসী বেশি নারীকেন্দ্রিক ছবি করেন বলে ইন্ডাস্ট্রির অন্যান্য অভিনেত্রীরা তাঁকে হাজারো রকমের ট্যাগলাইন দিতেন। কখনো প্রতিবাদ করলে ছবি থেকেই বের করে দেওয়া হতো তাঁকে। তাই সবকিছু মুখ বুঝে সহ্য করেছেন অভিনেত্রী। বলিউডে আসার পরও তাঁর সাথে চলেছে একই ব্যবহার। তবে এখন কোনো কিছুতেই পাত্তা দেননা তাপসী। বর্তমানে ভিনিল ম্যাথিউজের ‘দিলরুবা’ ছবিতে ব্যস্ত রয়েছেন তাপসী।

আরও পড়ুন: দুর্দান্ত নাচেন ‘পিহু’! হলুদ শাড়ি পরে ‘আয়ি হো কাহাসে গোরি’ গানে উদ্দাম নাচ পর্দার ‘পিহু’র! সৃজলার নাচ দেখে প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা, তুমুল ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment