Take a fresh look at your lifestyle.

ব্ল্যাকমেলের অভিযোগ ফ্ল্যাট থেকে ঝুলন্ত দেহ উদ্ধার ‘তারক মেহতা কা উলটা চশমা’ এর লেখকের

আত্মঘাতী হলেন টেলিভিশনের অন্যতম ধারাবাহিক ‘তারক মেহতা কা উলটা চশমা’ সিরিয়ালের লেখক অভিষেক মাকওয়ানা। বলা যায় চলতি বছর টা যেন সিনে জগতের একটা খারাপ অধ্যায়। এর আগে বহু তাড়কা নিজের প্রাণ হারিয়েছেন। সুশান্ত সিংহ রাজপুত থেকে শুরু করে আসিফ বাসরা। এবার সেই তালিকায় জুড়ে গেল অভিষেক এর নাম। তার আত্মহত্যার পিছনে কি আর্থিক সমস্যা রয়েছে নাকি অন্য কোন কারণ রয়েছে সেটাই এখন সবার ভাবার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে অভিষেকের পরিবারের অভিযোগ ব্ল্যাকমেলিং এবং সাইবার ফ্রডের শিকার হয়ে এই চূড়ান্ত পদক্ষেপ নিয়েছে তাঁদের ছেলে।

শোনা গিয়েছে মারা যাওয়ার পরেও প্রতারকরা অভিষেকের পরিবারের লোককে ফোন করে টাকা দাবি করছে। এমনকি এই ঘটনার পরে অভিষেকের ভাই জানিয়েছে প্রথমে তাঁর দাদা একটি ইজি লোন অ্যাপ থেকে অল্প পরিমাণ টাকা লোন হিসাবে নিয়েছিল। সুদের পরিমাণ অনেক বেশি থাকার পাশাপাশি ওই কোম্পানী একের পর টাকা ছোট ছোট কিস্তিতে অভিষেকের অ্যাকাউন্টে পাঠাতে শুরু করে, আর এরপরেই সমস্যায় পড়েন অভিষেক। দিনের পর দিন এই মানসিক যন্ত্রনা সহ্য করতে না পেরে এই রাস্তা বেঁছে নেন। অন্যদিকে পুলিশের দাবি আর্থিক সমস্যায় জর্জরিত হয়েই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর কান্দিভালির অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় অভিষেকের ঝুলন্ত দেহ। পরে চারকোপ থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে। কিন্তু মৃত্যু তদন্ত শুরু না হলে সঠিক করে বলা সম্ভব নয় ঠিক কি কারণে এমনটা ঘটল বা এর পেছনে ঠিক কার হাত রয়েছে।

Comments are closed.