Take a fresh look at your lifestyle.

Suvendu Adhikary: বিচ্ছেদ আসন্ন, পূর্ব মেদিনীপুরের এসপিকে সরাল নবান্ন

শুভেন্দু অধিকারীর সঙ্গে দলের বিচ্ছেদ প্রায় চূড়ান্ত। শুভেন্দু যেমন একদিকে মধ্যস্থতাকারী সৌগত রায়কে জানিয়ে দিয়েছেন, এক সঙ্গে কাজ করা সম্ভব নয়। অন্যদিকে, মমতা ব্যানার্জিও দলের শীর্ষ নেতৃত্বকে বার্তা দিয়েছেন, শুভেন্দু ইস্যু ক্লোজড চ্যাপ্টার। তাঁকে বাদ দিয়েই ভোটের ঘুঁটি সাজাচ্ছেন তৃণমূল নেত্রী।

এবার দু’পক্ষের এই প্রবল রাজনৈতিক সংঘাতের মধ্যে তাৎপর্যপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত নিল নবান্ন। বদলি করা হল পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে। পূর্ব মেদিনীপুর জেলার নতুন এসপি হলেন প্রভীন প্রকাশ। তিনি হাওড়া পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার ছিলেন। এতদিন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ছিলেন সুনীল কুমার যাদব।

তৃণমূল নেতৃত্ব মানসিকভাবে এই প্রস্তুতি নিয়েই ফেলেছেন, পূর্ব মেদিনীপুর জেলায় শুভেন্দুর বিরুদ্ধে লড়াই করতে হবে। রাজনৈতিক লড়াই, বিশেষ করে ভোট এগিয়ে এলে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সেই কারণেই পূর্ব মেদিনীপুর জেলায় এসপি বদল হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Comments are closed.