Gold ₹144,500/10g
Silver ₹241.86/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
16 June 2026

গলার ক্যান্সারে আক্রান্ত তারক মেহতা কা উল্টা চশমার দয়াবেন চরিত্রের খ্যাতনামা অভিনেত্রী ? তাহলে কি ভিন্ন স্বরে কথা বলতে গিয়েই তিনি আক্রান্ত হলেন মরণ ব্যাধিতে?

গলার ক্যান্সারে আক্রান্ত তারক মেহতা কা উল্টা চশমার দয়াবেন চরিত্রের খ্যাতনামা অভিনেত্রী ? তাহলে কি ভিন্ন স্বরে কথা বলতে গিয়েই তিনি আক্রান্ত হলেন মরণ ব্যাধিতে?

‘তারক মেহতা কা উল্টা চশমা’ (Tarak Mehta Ka Ooltah Chashmah) ভারতীয় টেলি জগতের এক বিস্ময়। দীর্ঘদিন ধরে সম্প্রচারিত এই হাসির সিরিয়ালটি মন জয় করে নিয়েছে সকলের। এরই সাথে এই সিরিয়ালের অভিনেতা – অভিনেত্রীরাও তুমুল জনপ্রিয় সবার মধ্যে। এই সিরিয়ালটির অন্যতম একটি প্রধান চরিত্র হলো দয়াবেন। এই চরিত্রে অভিনয় করেছেন দিশা ভাকানি (Disha Vakani) ।

কিন্তু ভারতের সিরিয়াল প্রেমীদের জন্য সম্প্রতি একটি দুঃসংবাদ সামনে এসেছে। জানা যাচ্ছে, ‘তারক মেহতা কা উল্টা চশমা ‘ অভিনেত্রী দিশা ভাকানি আক্রান্ত হয়েছেন গলার ক্যান্সারে। বেশ কিছুদিন ধরে বিভিন্ন পত্রপত্রিকায় এই বিষয়ে আলোচনা চলছিল। সম্প্রতি ‘তারক মেহতা কা উল্টা চশমা ‘ খ্যাত আরেক অভিনেতা ময়ূর ভাকানি এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন।

বিভিন্ন সূত্রে খবর আসছিল বছরের পর বছর ধরে এই সিরিয়ালে দয়াবেনের চরিত্রে অভিনয় করার জন্য দিশার গলায় মারাত্মক রকম চাপ পড়ছিল। সেই থেকেই হয়তো ক্যান্সার হয়েছে।এই জানা যাচ্ছিল যে অভিনেত্রী নিজেই তার শারীরিক অসুস্থতার জন্য এই সিরিয়ালটি থেকে আপাতত বিরতি নিয়েছেন।

আরও পড়ুন: একসময় পেটের ভাত জোগাড় করতে ছিলেন সুপারস্টার যশ এর দেহরক্ষী, সেখান থেকে বর্তমানে একজন জনপ্রিয়তা অভিনেতা, জেনেনিন KGF ছবির ভিলেনের আসল পরিচয়, তুমুল ভাইরাল ভিডিও

পুরো বিষয়টি নিয়ে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের পক্ষ থেকে ময়ূরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন,”দিশার ব্যাপারে দেখানো সকল প্রকার খবর সম্পূর্ণভাবে মিথ্যে। দিশা সম্পূর্ণভাবে সুস্থ রয়েছেন। প্রত্যেকদিনই ওর নামে বিভিন্ন রকম গুজব শুনতে পাচ্ছি। আমি দর্শকদের আশ্বাস দেব যে এই ধরনের গুজবে যেন তারা কান না দেন।”

এই বিষয়টি নিয়ে মুম্বাইয়ের এক প্রখ্যাত ইএনটি ডাক্তার জানিয়েছেন, ২০১০ সাল নাগাদ দিশা তার গলার স্বরের জন্য একবার সমস্যার সম্মুখীন হন। তিনি জানান যে প্রত্যেকবার তার এই কৃত্রিম আওয়াজ বের করা অসম্ভব হয়ে পড়ছে। তবে দিশা ভগবানকে ধন্যবাদ দিয়েছেন যে তার অভিনয়ের জন্য শারীরিকভাবে কোন সমস্যা তৈরি হয়নি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment