Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
25 July 2026

মুখ‍্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে নবান্নে এলেন টাটা গোষ্ঠীর কর্ণধার এন চন্দ্রশেখরণ

মুখ‍্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে নবান্নে এলেন টাটা গোষ্ঠীর কর্ণধার এন চন্দ্রশেখরণ

এবছর পুজোর পর রাজ্যে শিল্প বাণিজ্য কনক্লেভ। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন এর পর তৈরি হওয়া ‘স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটি’র বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত হয়। মঙ্গলবার সেই ঘোষণা হয়।
এরপর বুধবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে টাটা সন্সের চেয়ারম্যানের সাক্ষাৎ হল। তবে কি বড় কোনও বিনিয়োগের বার্তা নিয়েই কলকাতায় এসেছেন টাটা কর্ণধার এন. চন্দ্রশেখরণ? শুরু হয়েছে জল্পনা।
বুধবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন টাটা সন্স ও টাটা গ্রুপের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরণ। জল্পনা শুরু হয়েছে তবে কি রাজ্যে বড় কোনও বিনিয়োগ করতে চলেছে টাটা গোষ্ঠী?
চলতি বছর বিজিবিএস-এ টাটা সন্সের চেয়ারম্যান আসতে পারেননি, তবে প্রতিনিধি পাঠিয়েছিলেন। পরে চন্দ্রশেখরণ ফোনে কথাও বলেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। এমনও শোনা গিয়েছিল, চন্দ্রশেখরন আশ্বাস দিয়েছেন, বঙ্গ সফরে এলে বিনিয়োগ নিয়ে আলোচনা হবে।

আরও পড়ুন: রাজ্য সহ দেশে লকডাউনের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হচ্ছে, প্রধানমন্ত্রীর মিটিংয়ের পর জানালেন মুখ্যমন্ত্রী

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal