দ্য বেঙ্গল স্টোরি ব্যুরো: ভারতের মিড-সাইজ এসইউভি (SUV) সেগমেন্টে হুন্ডাই ক্রেটা এবং টাটা কার্ভের রাজত্বে থাবা বসাতে বড়সড় চাল চালল জাপানি গাড়ি প্রস্তুতকারক সংস্থা নিসান (Nissan)। আগামী মাসে বিশ্ববাজারে আত্মপ্রকাশ করতে চলেছে নিসানের সম্পূর্ণ নতুন এসইউভি কুপে ‘নিসান টেকটন’ (Nissan Tekton)। ভারতের বাজারে এটি টাটা সিয়েরা এবং টাটা কার্ভের সরাসরি প্রতিদ্বন্দী হিসেবে হাজির হতে চলেছে। গ্লোবাল ডেবিউয়ের আগেই গাড়িটির প্রথম অফিসিয়াল টিজার প্রকাশ করে এর আকর্ষণীয় ডিজাইনের ঝলক দেখাল নিসান।
নজরকাড়া কুপে ডিজাইন ও স্পোর্টি লুক প্রকাশ্যে আসা টিজার ইমেজ থেকে স্পষ্ট যে নতুন নিসান টেকটন (Nissan Tekton) একটি প্রিমিয়াম এসইউভি কুপে বডি স্টাইলের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এর ছাদের অংশটি বা রুফলাইনটি পেছনের দিকে চমৎকারভাবে ঢালু হয়ে নেমে গিয়েছে, যা গাড়িটিকে একটি চওড়া ও স্পোর্টি অ্যারোডাইনামিক লুক দেয়। এর পেছনের অংশে রয়েছে একটি ফ্ল্যাশ-ফিট কানেক্টেড এলইডি লাইট বার, যা বর্তমানের আধুনিক গাড়ির ট্রেন্ডের সাথে হুবহু মিলে যায়। এছাড়া এতে স্পোর্টি রুফ স্পয়লার, শার্ক-ফিন অ্যান্টেনা এবং মাসকুলার রিয়ার বাম্পার গাড়িটির ব্যাক প্রোফাইলকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
রেনো-নিসান সিএমএফ-বি প্ল্যাটফর্ম গাড়ি বিশেষজ্ঞদের মতে, নিসান টেকটন তৈরি করা হয়েছে সংস্থার বিখ্যাত CMF-B প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে। এই একই প্ল্যাটফর্ম ব্যবহার করে আগামী দিনে রেনো ডাস্টার এবং নিসানের নতুন ৫-সিটার ও ৭-সিটার এসইউভি ভারতের বাজারে আসতে চলেছে। এই প্ল্যাটফর্মটি অত্যন্ত সুরক্ষিত এবং এটি বিশ্বমানের পারফরম্যান্স দিতে সক্ষম। নতুন টেকটনের কেবিনে সম্পূর্ণ ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, একটি বড় ফ্লোটিং টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, প্যানোরামিক সানরুফ, ভেন্টিলেটেড সিট এবং উন্নত লেভেল-২ এডাস (ADAS) সেফটি ফিচার্স দেখা যাবে।
আরও পড়ুন: MG Plugin Hybrid: ১৬ জুলাই ভারতে আসছে এমজি-র নতুন গাড়ি, সম্ভাব্য মডেল নিয়ে জল্পনা তুঙ্গে
শক্তিশালী ইঞ্জিন ও ভারতের বাজারে লঞ্চের সম্ভাবনা আন্তর্জাতিক বাজারে নিসান টেকটন গাড়িটি হাইব্রিড এবং টার্বো-পেট্রোল ইঞ্জিন অপশনের সাথে লঞ্চ হতে পারে। ভারতের বাজারে যখন এই গাড়িটি পা রাখবে, তখন এতে একটি ১.৩ লিটার টার্বো-পেট্রোল ইঞ্জিন দেওয়া হতে পারে, যা রেনো এবং নিসানের যৌথ প্রযুক্তিতে তৈরি। এই ইঞ্জিনটি প্রায় ১৫৬ বিএইচপি শক্তি উৎপাদন করতে পারে। গিয়ারবক্সের জন্য ম্যানুয়াল এবং সিভিটি (CVT) অটোমেটিকের বিকল্প থাকবে। ২০২৭ সালের শুরুর দিকে গাড়িটি ভারতের বাজারে লঞ্চ হতে পারে এবং এর সম্ভাব্য এক্স-শোরুম দাম শুরু হতে পারে ১২.৫0 লাখ টাকা থেকে।
আগামী মাসে গ্লোবাল প্রিমিয়ারের পর এই গাড়িটির ফিচার্স ও স্পেসিফিকেশন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যাবে। তবে টিজার দেখেই বোঝা যাচ্ছে, নিসান ভারতের বাজারে তাদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে এই গাড়িটিকে বড় অস্ত্র করতে চলেছে।
আরও পড়ুন: Upcoming 5G Phones: এই সপ্তাহে ভারতে লঞ্চ হতে চলেছে স্যামসাং, ওয়ানপ্লাস ও অপ্পোর নতুন মডেল




