Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
23 June 2026

Upcoming 160cc Maxi Scooters: দুর্দান্ত মাইলেজ ও প্রিমিয়াম লুক! ভারতের বাজারে আসছে ৩টি নতুন ম্যাক্সি-স্কুটার

আগামী কয়েক মাসের মধ্যে হোন্ডা এডিভি ১৬০, ইয়ামাহা এনম্যাক্স ১৫৫ এবং টিভিএস-এর একটি নতুন মডেল সহ মোট ৩টি নতুন ম্যাক্সি-স্কুটার লঞ্চ হতে চলেছে ভারতের বাজারে।

Upcoming 160cc Maxi Scooters: দুর্দান্ত মাইলেজ ও প্রিমিয়াম লুক! ভারতের বাজারে আসছে ৩টি নতুন ম্যাক্সি-স্কুটার

দ্য বেঙ্গল স্টোরি ব্যুরো: ভারতের টু-হুইলার বাজারে এই মুহূর্তে ম্যাক্সি-স্কুটারের জনপ্রিয়তা তুঙ্গে। সাধারণ যাতায়াতের পাশাপাশি হাইওয়ে ক্রুজিংয়ের জন্য শক্তিশালী স্কুটার পছন্দ করছেন তরুণ প্রজন্মের রাইডাররা। এই চাহিদাকে মাথায় রেখে Upcoming 160cc Maxi Scooters লঞ্চের প্রস্তুতি নিচ্ছে হোন্ডা, টিভিএস এবং ইয়ামাহার মতো দেশের প্রথম সারির নির্মাতা সংস্থাগুলি। প্রিমিয়াম ফিচার্স এবং দুর্দান্ত স্পিডের এই মডেলগুলি ভারতের স্কুটার বাজারকে এক নতুন দিশা দেখাবে।

হোন্ডার বড় চমক: Honda ADV 160 ভারতের বাজারে নিজেদের অবস্থান আরও মজবুত করতে হোন্ডা নিয়ে আসছে তাদের নতুন ম্যাক্সি-স্কুটার হোন্ডা এডিভি ১৬০ (Honda ADV 160)। ইতিমধ্যেই ভারতে এই স্কুটারের ডিজাইনের পেটেন্ট ফাইল করেছে সংস্থাটি। এই মডেলে একটি ১৫৭ সিসি লিকুইড-কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা প্রায় ১৬ বিএইচপি শক্তি এবং ১৪.৭ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। ১৩৩ কেজি ওজনের এই স্কুটারটিতে রয়েছে ৭৮০ মিলিমিটার সিট হাইট এবং ১৬৫ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স। অটোমোবাইল বিশেষজ্ঞদের মতে, ২০২৬ সালের শেষের দিকে এই স্কুটারটি ভারতের বাজারে লঞ্চ হতে পারে এবং এর সম্ভাব্য দাম ১.৫৫ লাখ টাকার কাছাকাছি রাখা হতে পারে।

টিভিএস-এর নতুন ১৬০ সিসি ম্যাক্সি-স্কুটার অ্যাডভেঞ্চার স্কুটারের বাজারে পিছিয়ে নেই টিভিএস মোটরস। সংস্থাটি সম্পূর্ণ নতুন একটি ১৬০ সিসি ম্যাক্সি-স্কুটার তৈরির ওপর কাজ করছে, যা ২০২৭ সালের শেষের দিকে বাজারে আসতে পারে। তামিলনাড়ুর হোসুরে অবস্থিত কারখানায় এই স্কুটারটি তৈরি করা হবে। এতে একটি নতুন ১৬০ সিসি লিকুইড-কুলড ইঞ্জিন থাকবে, যা প্রায় ১৫ পিএস ক্ষমতা দিতে সক্ষম। টিভিএস-এর অন্যান্য প্রিমিয়াম স্কুটারের মতো এই মডেলেও ব্লুটুথ কানেক্টিভিটি, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং একাধিক রাইডিং মোড থাকার সম্ভাবনা রয়েছে। বাজারে এলে এর দাম ১.৪০ লাখ টাকার মধ্যে হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: প্রায় ২ ঘন্টা কেন বন্ধ ছিল Whatsapp? বিবৃতি দিয়ে যা জানাল মেটা 

ইয়ামাহার নতুন বাজি: Yamaha NMax 155 ইয়ামাহা অ্যারক্স ১৫৫-এর সাফল্যের পর ভারতের বাজারে ইয়ামাহা এনম্যাক্স ১৫৫ (Yamaha NMax 155) লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। ২০২৬ সালের শেষের দিকে এই নতুন ম্যাক্সি-স্কুটারটি লঞ্চ হওয়ার কথা রয়েছে। এতে অ্যারক্স-এর মতোই ১৫৫ সিসি সিঙ্গেল-সিলিন্ডার লিকুইড-কুলড ইঞ্জিন ব্যবহার করা হবে, যা ১৪.৮ বিএইচপি শক্তি এবং ১৪ এনএম টর্ক দেবে। ডুয়াল-চ্যানেল এবিএস, ৪.২ ইঞ্চির টিএফটি ডিসপ্লে এবং টার্ন-বাই-টার্ন নেভিগেশনের মতো একাধিক প্রিমিয়াম ফিচার্স থাকবে এই স্কুটারে। এর সম্ভাব্য দাম প্রায় ১.৫০ লাখ টাকা হতে পারে।

আগামী বছরগুলিতে এই নতুন স্কুটারগুলির আগমন ভারতের টু-হুইলার বাজারকে এক সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে যাবে। সাধারণ যাত্রীদের পাশাপাশি স্পিডপ্রেমী রাইডারদের কাছেও এই মডেলগুলি অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: বিশেষ চ্যাট গোপন রাখতে চাইছেন! চমকপ্রদ ফিচার আনছে Whatsapp 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Technology