Gold ₹143,750/10g
Silver ₹240.58/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
18 June 2026

স্যোশাল মিডিয়ায় নতুন ট্রোল ‘হট তান্ত্রিক’! সমালোচনা এড়িয়ে সোজাসাপ্টা জবাব দেবজ্যোতির

স্যোশাল মিডিয়ায় নতুন ট্রোল ‘হট তান্ত্রিক’! সমালোচনা এড়িয়ে সোজাসাপ্টা জবাব দেবজ্যোতির

টলি ইন্ড্রাস্টিতে নবাগতদের মধ্যে একজন ‘কপালকুন্ডলা’ ধারাবাহিকের কাপালিক দেবজ্যোতি রায়চৌধুরী। কাপালিকের চরিত্রেই দর্শকদের নজর কেড়েছিল দেবজ্যোতি। সম্প্রতি তাঁকে নিয়ে নেট দুনিয়ায় শুরু হয়েছে নতুন ট্রোল। এই মুহূর্তে ‘হট তান্ত্রিক’ নামেই সে বেশি খ্যাত। যদিও ট্রোলের ফাঁদে না পরে বেশ উপভোগ করছেন অভিনেতা।

এক সাক্ষাৎকারে দেবজ্যোতি জানিয়েছেন, ধারাবাহিক খারাপ হোক বা ভালো, দর্শকরা সেগুলি এড়িয়ে যেতে পারেন না। এই ধরনের ট্রোল বা সমালোচনা তারই প্রমাণ। তবে কেউ যদি তাঁর নিজের মূল্যবান সময় নষ্ট করে এই ধরনের ট্রোল করেন সেটাও অবশ্যই আমার জন্য ভাল।

এই মুহূর্তে নেট দুনিয়ায় ‘হট তান্ত্রিক’ বেশ চর্চিত। তাঁকে নিয়ে মাঝে মধ্যেই বাকবিতণ্ডা বেঁধে যায় নেট জনাতাদের মধ্যে। রাজ চক্রবর্তী পরিচালিত ‘ফেলনা’ ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন দেবজ্যোতি। ধারাবাহিকে তিনি দুই সন্তানের বাবা। এই বিষয় নিয়ে নেটিজেনদের একাংশের ট্রোল, কাপালিককে দেখে মনে হয় না, তিনি দুই সন্তানের পিতা! তবে দেবজ্যোতির অনুরাগীদের মন্তব্য, তিনি এখনও অবিবাহিত। কাজেই সন্তানের বাবা হওয়ার প্রশ্নই আসছে না।

আরও পড়ুন: নুসরতকে নিয়ে মিম শেয়ার শ্রীলেখার, সাংসদ অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে প্রতিবাদে সরব তথাগত মুখোপাধ্যায়

এই তর্ক-বিতর্ককে বেশ মজার ছলেই নিয়েছেন অভিনেতা। তিনি বলেছেন, আমি একজন পেশাদার অভিনেতা। তাই সব ধরনের চরিত্রেই তাঁকে অভিনয় করতে হয়। তবে সমালোচনা অভিনেতাকে সমৃদ্ধ করে বলে জানিয়েছেন দেবজ্যোতি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment