Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
18 July 2026

ফের উত্তপ্ত বারাকপুর, এবার কাঁচড়াপাড়ায় পার্টি অফিসের দখল নিয়ে উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ

কাঁচরাপাড়ায় পুলিশ বিজেপি খণ্ডযুদ্ধ

ফের উত্তপ্ত বারাকপুর, এবার কাঁচড়াপাড়ায় পার্টি অফিসের দখল নিয়ে উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ

পার্টি অফিসের দখল ঘিরে কার্যত ধন্ধুমার উত্তর ২৪ পরগনার কাঁচড়াপাড়ায়। তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিককে ঘিরে ধরে জয় শ্রীরাম ধ্বনি বিজেপি কর্মী-সমর্থকদের। পুলিশের লাঠিচার্জ।

আরও পড়ুন: সাফল্যের মুকুটে নয়া পালক, সাহিত্য অ্যাকাডেমি পাচ্ছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু 

শনিবার তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলার সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে কাঁচড়াপাড়া থানা মোড়ের একটি পার্টি অফিসে বৈঠক চলছিল। সূত্রের খবর, সে সময় পার্টি অফিসের বাইরে জমায়েত করেন বিজেপি কর্মীরা। তাঁদের দাবি ওই পার্টি অফিসটি সদ্য তৃণমূল থেকে বহিষ্কৃত বিজেপি নেতা শুভ্রাংশু রায়ের। সেখানে বিজেপি পার্টি অফিস করার দাবিতে তৃণমূল নেতাদের ঘিরে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে থাকেন বিজেপি কর্মী-সমর্থকেরা। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় বিজেপি কর্মীদের। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। এই পরিস্থিতিতে কার্যত পুলিশি ঘেরাটোপে পার্টি অফিস থেকে বের হন জ্যোতিপ্রিয় মল্লিক, তাপস রায় সহ তৃণমূল নেতারা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি কর্মীদের অসভ্য, বর্বর বলে মন্তব্য করেন জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর দাবি, বিজেপি তাদের যে সমস্ত পার্টি অফিসের দখল নিয়েছে, দ্রুত তা উদ্ধার করা হবে। অন্যদিকে বিজেপির অভিযোগ, বহিরাগত ঢুকিয়ে তাঁদের পার্টি অফিস দখল করতে চাইছে তৃণমূল।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal