Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
25 June 2026

দিল্লি থেকে গয়না কিনে এনে মুম্বাইয়ে বেচতেন অভিনেতা! হোটেলের রাঁধুনি থেকে ওয়েটারের কাজ, KBC-র মঞ্চে নিজেই জানালেন সেকথা, অক্ষয় কুমারের জীবনকাহিনী যেন সিনেমা

দিল্লি থেকে গয়না কিনে এনে মুম্বাইয়ে বেচতেন অভিনেতা! হোটেলের রাঁধুনি থেকে ওয়েটারের কাজ, KBC-র মঞ্চে নিজেই জানালেন সেকথা, অক্ষয় কুমারের জীবনকাহিনী যেন সিনেমা

অক্ষয় কুমার বলিউডের এনার্জি বম্ব। শুরুর দিন থেকে এখনো পর্যন্ত একই রকমের উৎসাহ নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। অভিনয় করা তার স্বপ্ন ছিল। তার সেই স্বপ্ন পূরণ হয়েছে বহু বছর আগেই। এখন তিনি জনপ্রিয়তার শিখরে বসে রয়েছেন। তবে জনপ্রিয়তার শিখরে বসেও কষ্টের দিনগুলো ভোলেননি তিনি। একসময় দিল্লি থেকে গয়না কিনে এনে মুম্বাইয়ে বেচতেন অক্ষয় কুমার, কেবিসির মঞ্চে এসে বিগ বি-র সামনে সেকথা নিজের মুখেই স্বীকার করলেন তিনি।

অভিনয় জীবনে প্রবেশ করার আগে অক্ষয় কুমার বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় ওয়েটার এবং রাঁধুনির কাজ করেছেন, একথা অনেকেরই জানা। তবে এদিন ‘কন বানেগা ক্রোড়পতি’-তে এসে জীবনের আরও একটি অধ্যায়ের কথা জানালেন তিনি।

সম্প্রতি রোহিত শেট্টি পরিচালিত অক্ষয় কুমার অভিনীত ‘সূর্যবংশী’ মুক্তি পেয়েছে বড়পর্দায়। এই ছবিতে তার সাথে মূল ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং, অজয় দেবগন ও বলি সুন্দরী ক্যাটরিনা কাইফ। সম্প্রতি সেই ছবিরই প্রমোশনে বলিউডের বিগ বি তথা অমিতাভ বচ্চনের সঞ্চালিত রিয়্যালিটি শো ‘কন বানেগা ক্রোড়পতি’তে উপস্থিত হয়েছিলেন অক্ষয় কুমার, রোহিত শেট্টি এবং ক্যাটরিনা কাইফ। এই মঞ্চে এসেই তিনি তার জীবনের এই কথা ভাগ করে নিয়েছেন সকলের সাথে যা শুনে অবাক হয়েছেন তার সহকর্মীরা। পাশাপাশি অমিতাভ বচ্চন নিজেই অবাক হয়েছেন অভিনেতার কথা শুনে।

আরও পড়ুন: রূপান্তরকামী হওয়ায় পরিবার মুখ ফিরেয়েছিল, শত বাধা অতিক্রম করে ‘পদ্মশ্রী’ পেলেন মানজাম্মা! রাস্তায় রাস্তায় ভিক্ষা করে তার দিন কাটতো

অক্ষয় কুমার জানিয়েছেন, একসময় তিনি দিল্লী থেকে ৭-১০ হাজার টাকা দিয়ে কুন্দনের গয়না কিনে এনে মুম্বাইয়ে বেচতেন। সেইসময় তার লাভ হত ১১-১২ হাজার টাকা। তিন থেকে চার বছর টানা এই কাজ করেছেন তিনি। তবে এতকিছুর পরেও অভিনেতা হওয়ার স্বপ্ন দেখা ছাড়েননি। নিজের স্বপ্নের জন্য লড়াই করে শেষ পর্যন্ত জিতেছেন তিনি। তার প্রমাণ আজকের দিনে দাঁড়িয়ে তার হাজার হাজার অনুরাগীরাই। এদিন ‘সূর্যবংশী’ ছবির প্রমোশনে এসে এমন কথাই সকলকে জানালেন অভিনেতা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment