Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
30 June 2026

জিএসটি কাঠামোয় বড় বদল কেন্দ্রের, কমবে বহু জিনিসের দাম

জিএসটি কাঠামোয় বড় বদল কেন্দ্রের, কমবে বহু জিনিসের দাম

জিএসটি কাঠামোর বড় বদল করল কেন্দ্রীয় সরকার।
স্বাস্থ্য এবং জীবনবিমার প্রিমিয়াম জিএসটি মুক্ত হল। কমবে ৩৩টি জীবনদায়ী ওষুধের দামও। এসি, ফ্রিজ, মোবাইল, ল্যাপটপের দামও আসতে চলেছে সাধারণের আওতায়। কমে যাচ্ছে বহু নিত্যপণ্যের দাম। আটা, পাউরুটি, পনির থেকে শুরু করে নিত্যদিনের ব্যবহার্য বহু খাদ্যপণ্যের জিএসটি হচ্ছে শূন্য।
এত বছর জটিলতার আবর্তে ঘুরতে থাকা জিএসটি কমল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করতেই।
নতুন স্ল্যাব ৫ শতাংশ, ১৮ শতাংশ এবং ৪০ শতাংশ কার্যকর হচ্ছে ২২ সেপ্টেম্বর। বুধবার রাতে দ্বিতীয় জিএসটি যুগের সূচনা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবার আর থাকছে না ১২ ও ২৮ শতাংশের জিএসটি স্তর।
নয়া করকাঠামোর জেরে জিএসটি আদায় কমবে ৪৭ হাজার ৭০০ কোটি টাকা। যদিও বিজেপি বিরোধী রাজ্যগুলি যা মানতে নারাজ। বাংলা সহ ওই আটটি রাজ্যের দাবি, ক্ষতির পরিমাণ দাঁড়াবে ২ লক্ষ কোটি টাকায়।
বুধবার জিএসটি কাউন্সিলের দু’দিনের বৈঠক শুরু হয় দিল্লিতে। প্রথম দিনের শেষেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছে। অর্থমন্ত্রী ঘোষণা করেন, ৫ এবং ১৮ শতাংশ দু’টি স্ল্যাব থাকলেও, বিলাসদ্রব্য, তামাক, ৫০ লক্ষ টাকার বেশি মূল্যের গাড়ি সহ বিভিন্ন পণ্যের উপর ৪০ শতাংশ কর আরোপ করা হবে। ১৭৫টি পণ্যের দামে বড়সড় রেহাই মিলতে চলেছে। ২ থেকে আড়াই হাজার টাকা মূল্যের জুতো ও রেডিমেড জামাকাপড়ের দাম কমবে।

আরও পড়ুন: কৌশিকী অমাবস্যার পরের দিনও তারাপীঠে ভক্তদের ভিড়, কঠোর নিরাপত্তা স্থানীয় প্রশাসনের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal