Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
25 July 2026

ফের শীতের কামড় শহরে, সর্বনিম্ন তাপমাত্রা নামল ১২ ডিগ্রি সেলসিয়াসে

ফের শীতের কামড় শহরে, সর্বনিম্ন তাপমাত্রা নামল ১২ ডিগ্রি সেলসিয়াসে

উত্তুরে হাওয়ার দাপটে কলকাতায় ফের জাঁকিয়ে পড়ল শীত। আজ, শুক্রবার সকাল থেকে ঠান্ডার দাপট ফিরেছে শহরে। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস কম।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবারও শহরের আকাশ থাকবে পরিষ্কার।
শুক্রবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।

আরও পড়ুন: দেশে মজুত মাত্র ৭৪ দিনের তেল! TMC-সাংসদের প্রশ্নে জানাল কেন্দ্র 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal